খেলা

IND vs RSA: প্রোটিয়াদের বিরুদ্ধে এই ৫ ভারতীয় ক্রিকেটার ভারতকে জেতাতে পারে, এই ক্রিকেটার হবেন রোহিতের প্রধান অস্ত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ পর্বে ইতিমধ্যে ভারত শক্তিশালী পাকিস্তান এবং নেদারল্যান্ডকে পরাজিত করে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে এখনো বেশ কয়েকটি পয়েন্ট সংগ্রহ করতে হবে টিম ইন্ডিয়াকে। সেই উদ্দেশ্যে আগামীকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে রোহিত শর্মার দল। আগামীকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এই পাঁচ জন ক্রিকেটার হবেন প্রধান অস্ত্র বলে মনে করছেন অধিনায়ক রোহিত শর্মা। চলুন দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায়-

৫. ভুবনেশ্বর কুমার: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছেন ডানহাতি এই পেসার। ইনিংসের শুরুতে তার বলে অস্বাভাবিক সুইং বিরোধী দলের ব্যাটসম্যানদের রীতিমতো দিশেহারা করে দেয়। যা ভারতের জন্য বিগত দুই ম্যাচে সুখবর বয়ে নিয়ে এসেছে। মনে করা হচ্ছে, আগামীকাল বল হাতে আবারও বিধ্বংসী হয়ে উঠবেন ভুবনেশ্বর কুমার।

৪. আরশদীপ সিং: বিশ্বকাপের শুরুতে তাকে নিয়ে সমালোচনা হলেও পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন বাঁ-হাতি এই পেসার। পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি যে ভারতের অন্যতম পথপ্রদর্শক হবেন তাতে সন্দেহ নেই।

৩. মোহাম্মদ সামি: জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন এই অভিজ্ঞ পেসার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বিগত দুটি ম্যাচে আগুন ঝরানো বোলিং করেছেন মোহাম্মদ সামি। তাই আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তার ওপর ভরসা রাখবে ভারতীয় দল।

২. সূর্য কুমার যাদব: ভারতের ৩৬০⁰ ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ব্যাট পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে জ্বলে উঠেছিল। সেই ম্যাচে মাত্র ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছিলেন সূর্য কুমার যাদব। মিডল অর্ডারে ব্যাটিং করতে এসে একাই প্রতিপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ব্যাট থেকে বিধ্বংসী ইনিংস উপহার পেতে পারে টিম ইন্ডিয়া।

১. বিরাট কোহলি: দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে ব্যাট হাতে নিয়মিত ব্যর্থ হয়েছেন ভারতের রান মেশিন। একাধিকবার দল থেকে অপ্রসারিত হয়েছেন তিনি। তবে এশিয়া কাপের পর থেকে ব্যাট হাতে ভয়ানক হয়ে উঠেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচেই দুটি অর্ধশত রানের (৮২*, ৬২*) ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাই আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাট থেকে লম্বা ইনিংস আশা করছেন রোহিত শর্মা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026