ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ৮ থেকে ৮০ আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। প্রায় সকলের অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে ইত্যাদি জায়গায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই আমরা খবর পেয়ে যাই গোটা দেশের। সাধারণ মানুষ যেমন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিক তেমনি তারকারাও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখেন। পাশাপাশি আবার পাপ্পারাজিরা সব সময় তারকাদের লেসবন্দি করে রাখতে চান। কারণ যতই হোক না কেন তারকাদের স্টাইল স্টেটমেন্ট গোটা দেশ ফলো করে চলে।
বেশিরভাগ সময় এই বলিউড তারকারা বিভিন্ন ডিজাইনার পোশাক পরে জনসম্মখে আসেন। সম্প্রতি দিওয়ালির মরশুমে অনেক তারকাকেই সুন্দর সুন্দর ডিজাইনার পোশাকে দেখা গিয়েছে। এই বলি জগতে এখনও অভিষেক না হলেও ব্যাপক জনপ্রিয় হলেন অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন। সে বাড়ি থেকে বেরোলেই তাঁকে পাপারাজ্জিরা লেন্সবন্দি করতে শুরু করেন। এই দিওয়ালিতে নাইসার কিছু ছবি সামনে এসেছে যা দেখে রীতিমত অবাক নেট নাগরিকরা। অজয় কন্যার সৌন্দর্য্য মন জয় করে নিয়েছে সকলের। এমনকি অনেকেই বলেছেন নাইসা টেক্কা দিতে পারে বলিউডের অনেক নতুন তারকাকে।
আসলে দিওয়ালি উপলক্ষে অজয় দেবগন কন্যা নাইসা দেবগন সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন যেখানে উপস্থিত ছিলেন অনেক তারকাই। কিন্তু নাইসার সৌন্দর্য্য থেকে চোখ সরানো যাচ্ছিল না। হালকা নীল লেহেঙ্গা পরেছিলেন নাইসা, যাতে তাঁকে খুব সুন্দর লাগছিল। বলিউডের সুন্দরীরাও ম্লান হয়ে যাচ্ছিলেন নিয়াস দেবগনের সামনে। সেই পার্টিতে ছিলেন সারা আলি খান ও জাহ্নবী কাপুরও। জাহ্নবী কাপুর একটি রূপালী শাড়ি পরেছিলেন কিন্তু নিয়াসের সামনে তার সৌন্দর্য ফিকে হয়ে গিয়েছিল। সারা আলি খানও ক্রিম রঙের লেহেঙ্গা পরে হাজির হন, কিন্তু সৌন্দর্যের নিরিখে টেক্কা দিতে পারেননি নাইসাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…