রাজ্য

পরিবর্তনের যাত্রাকে কেন্দ্র করে শাসক শিবির- বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার, জখম ৫ জন কর্মী

পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে শাসক শিবির- গেরুয়া শিবির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। আহত হয়েছেন দুই পক্ষের পাঁচ জন কর্মী। বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তাদের। এই ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থম থমে এলাকা। ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার তথা গতকাল। এই দিন রাতে গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছায় ইলামবাজারে। সেখানে সভা করেন গেরুয়া শিবিরের রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly) । আহত গেরুয়া শিবিরের কর্মী শেখ কাজিম জানান, সভা শেষে ইলামবাজারের নানাসোল পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামে ফিরেছিলেন বেশ কিছু গেরুয়া শিবিরের সমর্থক।

আহত বিজেপি কর্মী শেখ কাজিম জানান, সভা শেষে ইলামবাজারের নানাসোল পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামে ফিরছিলেন বেশ কিছু বিজেপি সর্মথক। শুক্রবার সকালে তৃণমূলের পক্ষ থেকে ওই গ্রামের বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছিল কেউ যেন বিজেপির সভায় না যায়। তা নিয়ে গ্রামে উত্তেজনা ছিল। রাতে বিজেপি সর্মথকেরা ফিরে বড় মসজিদ সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের লাঠি, বাঁশ নিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন শেখ কাজিম। এরপর তৃণমূল সর্মথকেরা বিজেপি সর্মথক শেখ মুজিবুর এবং শেখ দিকাইয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।

এই দিকে আহত শাসক শিবিরের কর্মী শেখ জালালুদ্দিন অভিযোগ, পরিবর্তন যাত্রার রথ নিয়ে গেরুয়া শিবিরের সমর্থকেরা গ্রামে ফিরে শাসক শিবিরের কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে বসে থাকে কর্মীদের উদ্দেশ্যে করে কটুক্তি করে। প্রতিবাদ করতেই তাদের মারধর করা হয়। গুরুতর জখম হন শেখ কুরো, শেখ সেলিম, মহম্মদ আজিজ এবং শেখ সুকুর। এবিষয়ে তৃণমূলের ইলামবাজারের ব্লক সভাপতি শেখ তরু বলেন, পরিকল্পনা করে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কথায়, “বিজেপি কর্মীরা দলের সভায় গেলে ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। ইলামবাজারেও তাই হয়েছে।” উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বোলপুর থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। যাবে কীর্ণাহার। নেতৃত্বে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026