রাজ্য

“বহিরাগত নেতাদের গুটখার থুতুতে বাংলার লোহতে জং ধরবে না”, শাহ নাড্ডাকে তোপ অভিষেকের

একুশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি উত্তরের রাজবংশী এলাকা কোচবিহার ও দক্ষিণে মতুয়া এলাকা ঠাকুরনগরে একটি জনসভা করেন। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করার পর আজ শনিবার প্রথম জনসভা করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি আজ দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে জনসভা করেছিলেন। সেখান থেকে তিনি শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে গলায় সুর তুলেছে।

আজ অমিত শাহকে তুলোধোনা করে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার কথামত ইডি সিবিআই ওঠে বসে। আর আপনি আমার নাম নিতে এত ভয় পাচ্ছেন? এই ডার হামকো আচ্ছা লাগা।” এছাড়াও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বহিরাগত ইস্যু নিয়ে ফের সোচ্চার হয়েছেন।

বহিরাগত ইস্যু প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সরাসরি কটাক্ষ করে বলেছেন যে অমিত শাহ বহিরাগত, দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, রাজনাথ সিং বহিরাগত। কিন্তু আপনারা কি জানেন আমরা কেন এদেরকে বহিরাগত বলছি? আসলে বাংলায় আম্ফান ঘূর্ণিঝড় হলে এদের টিকি দেখা যায়নি। এছাড়াও বহিরাগত নেতারা এসে বিজেপিতে প্রচার করার প্রসঙ্গে তিনি বলেছেন, “বহিরাগত নেতাদের গুটখার থুতুতে বাংলার লোহতে জং ধরবে না। এবারের বিধানসভা নির্বাচন হবে বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। নির্বাচন হবে তারপর মে মাসের রেজাল্ট বেরোলে সবকটাকে প্যাক করে গুজরাট ও উত্তরপ্রদেশে পাঠিয়ে দেবে বাংলার মানুষ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026