গেরুয়া শিবিরের রথযাত্রার পাল্টা কর্মীসূচি। কেবল মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এইবার ‘দিদির দূত’ হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যাবেন শাসক শিবিরের শীর্ষ নেতারা। সোনারপুর থেকে কামালগাজি পর্যন্ত রোড শ করে এইদিন অনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করলেন শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।’ দিদির দূত আবার কি?” কটাক্ষ সিপিএমের নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakrabarty)।
লোকসভা ভোটের সময়ে রথযাত্রার কর্মসূচি নিয়ে চলেছিল বিস্তর বিতর্ক। বিধানসভা ভোটের যখন দোরগোড়া, তখন আবার বাংলা একই কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবিরের। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার এই রথযাত্রা বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আদালতে। কিন্তু সেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক। এইবার প্রচারের পাল্টা কৌশল নিল শাসক শিবিরও।
বিজেপির রথযাত্রায় থাকছে একটি সুসজ্জিত গাড়ি। সেই গাড়িতে চেপে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন গেরুয়াশিবির নেতারা। জনসভাও করছেন তারা। গেরুয়া রং-র গাড়িতে জ্বলজ্বল করছে নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহের (Amit Shah) ছবি। সেই একই কায়দায় গাড়ি চেপেই বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন তৃণমূলের নেতারাও। তবে নীল-হলুদ রং গাড়িতে লাগানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ বাংলার বিভিন্ন মণীষীদের ছবি।
ভোটের প্রচারে শাসক শিবিরের এই দিদির দূত কর্মসূচি কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন,”দিদির দূত আবার কি জিনিস? সারা বাংলার বিধায়ক তো নাকি দিদি একাই, সব কেন্দ্রে প্রার্থী তিনি। দিদি বরং বলে দিক, তার সব প্রোজেক্ট ফেল করেছে। আসলে কে কখন বিজেপিতে যাচ্ছে, সেই অপেক্ষায় আছেন। শেষ প্রচেষ্টা করতে এসব ভূত আমদানি করছেন.
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…