রাজ্য

‘ন্যায় সঙ্গত দাবি’, আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের পাশে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

‘তাদের দাবি ন্যায়সঙ্গত’। ‘সাধারণ মানুষ’ মানুষ হিসেবে এইবার আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের অয়াশে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। অনশনমঞ্চের সামনে দাঁড়িয়ে বললেন,”বেকার যুবকদের জন্য গলা ফাটিয়েছে, কর্ম সংস্থানের জন্য প্রশ্ন করেছি। কিছুই করতে পারেনি সরকার।” এখনও পর্যন্ত সরকারের কোনও চিন্তাই নেই। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ সহ ২৬ দফা দাবিতে অনশনে বসেছেন পার্শ্বশিক্ষকরা।

সল্টলেকের বিকাশ ভবন তাদের অনশন মঞ্চ এই দিন হাজির হন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ভাষণ দিতে বাংলার শাসক শিবিরের সরকারকে কার্যত তুলোধনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বনমন্ত্রী বলেন,”ওদের দাবি ন্যায়সঙ্গত। পার্শ্বশিক্ষকদের সাথেও বঞ্চনা করা হচ্ছে। এত দিন ধরে অনশন করছেন, এদের কথা শোনা হচ্ছেনা। এটা তো রাজ্যের রাজনীতি নয়।” সাথে আশ্বাস,’আমি এখন যে দলে আছি, সেই দল যদি সরকার গড়তে পারে, তবে এই সব দাবিউলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, সিপিএমের কায়দায় ‘মা কিচেন’ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে রাজীব বন্দ্যোপাধায়ের প্রতিক্রিয়াও লক্ষ্য করার মতো ছিল। তার বক্তব্য,”ভোটের দিকে তাকিয়ে এই মা প্রকল্প, দুয়ারে সরকার। এই সব প্রকল্প ঘোষণা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।” উন্নয়নের স্বার্থে আবার একবার বাংলার এবং কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি।

প্রসঙ্গত, দিন কয়েক আগে ২৬ দফা দাবিতে বিধানসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন পার্শ্বশিক্ষকরা। সাফ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেখান থেকে নড়বেন না। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রী বিধানসভা যাননি, উল্টে এই ঘটনায় ৫০ জন আন্দোলনকারীকে গ্রেফতার পুলিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026