বিনোদন

Pushpa: ব্যাপক জনপ্রিয় ‘পুষ্পা’, মারাত্মক ৫ ভুল করেও সুপারহিট আল্লু অর্জুনের সিনেমা

গোটা দেশ এখন পুষ্পা ক্রেজে মত্ত। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজিং স্টার’। দক্ষিণী সিনেমাটি ইতিমধ্যেই বক্সঅফিসে ৪০০ কোটির ব্যবসা করে ভারতের সর্বোচ্চ মুনাফাকারী সিনেমা হয়ে উঠেছে। এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছে। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ সুপার ট্রেন্ডিং হয়ে উঠেছে। এছাড়া আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার কেমিস্ট্রি ছিল দেখার মতো। পুষ্পা শো টাইমে সিনেমা হল থেকে দর্শকদের সিটির আওয়াজ সিনেমাটির জনপ্রিয়তাকে প্রমাণ করে দিয়েছে। তবে সব কিছুর মাঝেই দর্শকরা সিনেমার মধ্যে থাকা বেশ কিছু ভুল ধরতে পারেননি। সেগুলি জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর সিনেমার প্রথম অংশে দেখানো হয়েছে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চন্দনকাঠের মাফিয়া পুষ্পা একটি ট্রাক গর্তের মধ্যে ফেলে দিয়ে লুকিয়ে দেয়। সিনেমাটি দেখার সময় দৃশ্যটি অত্যন্ত ভালো লাগলেও বাস্তবতার দিক থেকে দৃশ্যটি বড়ই বেমানান। রাস্তার পাশে ওত বড় গর্তে একটি ট্রাক লুকিয়ে দিলেও পুলিশ খুঁজে পেল না, এমনটা বড়ই অবাস্তব। এছাড়া একটি অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে পুষ্পা চলন্ত ট্রাকের বনেটের উপর দিয়ে হাঁটছে। কিন্তু সেই ট্রাকের ভিতর কোনো চালক ছিল না। তাহলে প্রশ্নটা হল ওই ট্রাকটি চালাচ্ছিল কে?

সিনেমার মাঝামাঝি অংশে একটি জায়গায় দেখানো হয়েছে পুষ্পা পুলিশের হাত থেকে লাল চন্দনের কাঠ বাঁচানোর জন্য তা নদীর জলে ফেলে দিচ্ছে। দিব্যি সেই সমস্ত বহুমূল্যবান কাঠ জলে ভেসে চলে যাচ্ছে। কিন্তু, বাস্তবতা হল এই যে লালচন্দন এমন একটি কাঠ যার একটি ছোট টুকরোও জলের মধ্যে ডুবে যায়। তাহলে ওত বড় লালচন্দন গাছের গুঁড়ি কি করে জলে ভেসে গেল?

এছাড়া সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছে পুষ্পা শ্রীনুর শ্যালক মোগলিসকে জলে ফেলে খুন করেছে এবং সেখান থেকেই জলে মোটরসাইকেল চালাতে শুরু করেছে। এখানে প্রশ্ন উঠছে নদীতে ভর্তি বড় বড় পাথরের মাঝে কি করে পুষ্পা মোটরসাইকেল চালাচ্ছিল? এছাড়া ছবির অন্য একটি দৃশ্যে দেখানো হয়েছে পুষ্পার বন্ধু কেশব গাড়ির দরজা অব্দি খুলতে জানে না। কিন্তু পরমুহুর্তে আবার একটি দৃশ্যে দেখানো হয়েছে কেশব লাল মারুতি গাড়ি চালাচ্ছে। যে সামান্য একটি গাড়ির দরজা খুলতে পারে না, তার পক্ষে কি এত তাড়াতাড়ি গাড়ি চালাতে পারা সম্ভব? মন দিয়ে সিনেমাটি দেখলেই এমন সব ভুল খুব সহজেই চোখে পড়ে যাচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026