বিনোদন

Rakhi Sawant: ‘আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে’, বিগ বসের বিরুদ্ধে অভিযোগ অভিমানী রাখির

সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের পাশাপাশি আজকাল দর্শকদের মনে ধরেছে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো। সালমান খান পরিচালিত “বিগ বস” রিয়েলিটি শো বর্তমানে দেশজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয়। এই জনপ্রিয় রিয়েলিটি শোতে তিনবার অংশগ্রহণ করে গ্ল্যামার ওয়ার্ল্ডের নজরে এসেছেন রাখি সাওয়ান্ত। বর্তমানে মোটামুটি সকলেই এই নামটির সাথে পরিচিত। বিগবস সিজন ১, ১৪ এবং ১৫ তে প্রতিযোগী ছিলেন এই রাখি সাওয়ান্ত। কোনদিন ট্রফি না জিততে পারলেও তাঁর খেলার ধরণ তাকে সর্বদা সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে নিয়ে এসেছে। বলা যেতে পারে, বিগ বস রিয়েলিটি শোতে এন্টারটেইনমেন্টের “পাওয়ার হাউস” হলেন রাখি সাওয়ান্ত।

চলতি সিজন বিগ বস ১৫ তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সাথে নিয়ে এসেছে নিজের স্বামী রিতেশকেও। তবে এই সিজনে রাখির যাত্রা খুব একটা লম্বা হল না। চলতি সপ্তাহের মঙ্গলবার বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে তাঁকে। তারপর ২ দিন পর জিম থেকে ফেরার সময় সাংবাদিকদের সম্মুখীন হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং ক্ষোভ উগরে দেন জনপ্রিয় শোয়ের বিরুদ্ধে।

বিগ বস রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, “বিগ বস প্রতিবছর আপনি আমাকে ডাকবেন কারণ আমাকে আপনি টিস্যু পেপারের মতো ব্যবহার করবেন। আমি কোনো টিস্যু পেপার নয়। রক্তমাংসের মানুষ একজন আমি। এন্টারটেইনমেন্ট এর নামে কমলালেবুর যতক্ষণ রস আছে নিংড়ে খাবেন, এমনটা হয় না। আমি কোনো কমলালেবু, পাতিলেবু কিংবা টিস্যু পেপার নয়। আপনারা আমাকে শুধুমাত্র বিনোদন যোগানের রসদ মনে করেন। বিগ বস তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার সাথে এমনটা করতে পারলেন কি করে। আমি ট্রফি জেতার যোগ্য দাবিদার।”

জিম থেকে বেরোনোর সময় পাপ্পারাজিদের সম্মুখীন হয়ে এমন মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ রাখিকে সমর্থন জানিয়ে রিয়েলিটি শোয়ের কার্যকারিতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন যে যখন বিগ বস টিআরপি কমে যায় তখনই রাখি সাওয়ান্তকে আনা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বিগ বস সিজন ১৫ তে ফাইনালিস্ট হিসেবে রয়েছেন তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, প্রতীক সহজপাল এবং শমিতা শেট্টি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026