পলিটিক্স

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ৫টি রথ যাত্রার পরিকল্পনা বিজেপির

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে শক্তি প্রদর্শন করতে মরিয়া ভারতীয় জনতা পার্টি। এবারে তারা রাজ্যজুড়ে রথ যাত্রার আয়োজন করতে চলেছে। ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে রথযাত্রা পৌঁছাবে। বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই এখানে অংশগ্রহণ করতে চলেছেন। লাল কৃষ্ণ আদভানির (Lal Krishna Advani) ঐতিহাসিক রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এতে তারা ব্যাপক সাফল্য ইতিমধ্যেই পেয়ে গেছে। আর এবারে এই অস্ত্র তারা প্রয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের উপর।

গত শুক্রবার দিল্লিতে অমিত শাহের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দিল্লি এবং পশ্চিমবঙ্গের নেতাদের। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্তের অন্যতম বড় মুখেরা। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। ওই বৈঠকে অমিত শাহের সঙ্গে আলোচনার পরে পশ্চিমবঙ্গে রথযাত্রার কর্মসূচির সিদ্ধান্তে সীলমোহর পড়েছে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রের খবর, এবারে বিধানসভা নির্বাচনের আগে মোট ৫টি রথ যাত্রার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি। ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করার জন্য রাজ্যকে তারা ৫টি জোনে ভাগ করতে চলেছে। প্রত্যেক জোনে ১ জন করে মোট ৫ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে বিজেপি। প্রত্যেকটি জোনে একটি করে রথযাত্রার আয়োজিত হতে চলেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্র স্পর্শ করে যাবে এই রথযাত্রা। ওই রথযাত্রায় সামিল হবেন রাজ্য এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপি আরো জানিয়েছে, রথযাত্রা কর্মসূচি আয়োজিত হলে কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মনে উন্মাদনা সৃষ্টি হবে। এর ফলে মানুষের উপরে সরাসরি বিজেপির সমস্ত কর্মসূচির প্রভাব পড়তে চলেছে। এর আগেও পশ্চিমবঙ্গে রথযাত্রা আয়োজন করেছে বিজেপি। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রথযাত্রা আয়োজিত করেছিল বিজেপি। ওই রথ যাত্রার সুফল মিলেছে একেবারে শতভাগ। তাই এবারে বিধানসভা নির্বাচনের আগে তাদের ট্রাম্পকার্ড রথযাত্রার নিয়ে আসতে চলেছে বাংলার প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026