রাজ্য

স্বাস্থ্য সাথী কার্ড নিতে দীর্ঘ লাইন, দুয়ারে দুয়ারে সরকার শিবিরে হামলা ভাংচুরের ঘটনায় উত্তপ্ত আসানসোল

দুয়ারে দুয়ারে সরকার শিবিরের স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করার জন্য চলছে দীর্ঘ লাইন। এই লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আর এই লাইনে দাঁড়িয়ে এবারে ধৈর্যচ্যুতি ঘটলো আসানসোলের স্থানীয় বাসিন্দাদের। যার জেরে উত্তপ্ত হয়ে উঠল সেখানকার পরিস্থিতি। বন্ধ হয়ে গেল স্বাস্থ্য সাথী কার্ড তৈরির কাজ। আসানসোলের সালানপুর ব্লকের বাসুদেবপুরে রবিবার এই ঘটনার পর অস্বস্তি ছড়াল। জেমারি কমিউনিটি হলে এদিন ছিল কর্মসূচির কাজ। ভাংচুরের জেরে কার্যত তছনছ হয়ে গেল সেই কমিউনিটি হল। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে। পরে ভিডিও তৎপরতায় আবারও নতুন করে কার্ড তৈরির কাজ শুরু হয়।

নির্ধারিত দিনে সালানপুর ব্লকের বাসুদেবপুরে স্বাস্থ্য সাথী কার্ড তৈরির কাজ শুরু হয়। তাতে যোগ দিয়েছিলেন বহু মানুষ। আগের দিন রাত থেকেই অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। বেলা গড়ানো শুরু হলে সেই লাইন ধীরে ধীরে আরো বড় হতে শুরু করে। পরে ধৈর্য হারিয়ে ফেলেন একে একে সেখানকার মানুষ। আচমকাই সেখানকার শিরীষ বেরিয়া গ্রামের কয়েকজন মানুষ লাইন ভেঙ্গে কমিউনিটি হলে ঢোকার চেষ্টা করলে শুরু হয় অশান্তি। উত্তপ্ত হয়ে ওঠে কমিউনিটি হলে পরিস্থিতি।

স্থানীয় বাসিন্দারা ওই শিরীষ বেরিয়া গ্রামের মানুষজনকে বাধা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় যুবকরা গৌতম মন্ডল কে ধরে মারধর করা হয়। এরপর গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হাসিফ কে ধাক্কাধাক্কি করা হয় বলে জানা গিয়েছে। এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কমিউনিটি হলে টেবিল এবং চেয়ার ভাঙচুর করা হয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে গন্ডগোল এর জেরে বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজ। ভাঙচুর করা হয় সেই কমিউনিটি হলে চেয়ার টেবিল। খবর পেয়ে তৎক্ষণাৎ গিয়ে পৌঁছানো সালানপুর থানার পুলিশ। পরে স্থানীয় মানুষ এবং সালানপুর বিডিওর তৎপরতায় আবারো স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজ শুরু হয়। জানা গিয়েছে সন্ধ্যা অবধি কাজ চালানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026