দেশ

5 Rupees Coin: নোট বাতিলের পর এবার লক্ষ্য কয়েন বাতিল, বিপদ এড়াতে জমানো টাকা কি করবেন?

রিজার্ভ ব্যাংক কি এবারে ৫ টাকার কয়েন তৈরি করা বন্ধ করে দিতে চলেছে? বিগত কয়েক মাস ধরে কিন্তু ভারতে ৫ টাকার কয়েন কমে যাচ্ছে। বাজারে এখন আর পাঁচ টাকার কয়েন খুব একটা পাওয়া যায় না। সেখানেই এবারে প্রশ্ন উঠছে, ভারত থেকে কি এবারে পাঁচ টাকার কয়েন বাতিল হয়ে যেতে চলেছে? পিতলের তৈরি ৫ টাকার কয়েনের পাশাপাশি মোটা কয়েন ও একটা সময়ে বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাংক। কিন্তু এখন আর ৫ টাকার মোটা কয়েন তৈরি করা হয় না। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ওই কয়েন তৈরি করতে পাঁচ টাকার থেকে অনেক বেশি খরচ হয়ে যায় এবং সেই কারণে এই ধরনের মোটা কয়েন তৈরি করা বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। কিন্তু কেন ভারতের বাজার থেকে পাঁচ টাকার কয়েন সরে যাচ্ছে? আসল কারণ কিন্তু অন্য।

গলিয়ে ফেলা হচ্ছে ৫ টাকার কয়েন

রিজার্ভ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, ভারতে এবং ভারতের আশেপাশের অন্যান্য দেশে ভারতের তৈরি ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করছেন অনেক অসাধু ব্যবসায়ী। প্রতিটি কয়েন গলিয়ে পাঁচটি করে ব্লেড তৈরি হয়ে যাচ্ছে। প্রতিটি ব্লেডের দাম অন্ততপক্ষে দু টাকা করে। ফলে ৫ টাকার কয়েন গলিয়ে অন্তত দশ টাকার ব্লেড তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় অর্থনীতির উপরে এর একটা বড় প্রভাব পড়ছে এবং সেই কারণেই ৫ টাকার মোটা কয়েন সরিয়ে দিচ্ছে ভারতীয় রেলওয়ে। তার বদলে এখন বাজারে শুধু পিতলের কয়েন দেওয়া হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে পিতলের ৫ টাকার কয়েন ও কিন্তু সরিয়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে পাচার হচ্ছে ৫ টাকার কয়েন

রিজার্ভ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, এই ধরনের অসাধু ব্যবসা মূলত হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে পাচার হচ্ছে পাঁচ টাকার বিভিন্ন কয়েন। ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেখানে একটি পাঁচ টাকার কয়েন গলিয়ে ৬ টি ব্লেড তৈরি হয়ে যাচ্ছে। প্রতিটি ব্লেড যদি ২ টাকা করে বিক্রি করা হয় তাহলে, একটি ৫ টাকার কয়েন গলিয়ে ১২ টাকা উঠে আসছে ব্যবসায়ীদের। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সেই কারণেই ৫ টাকার কয়েন তৈরি আর করতে চাইছে না, ভারতীয় রিজার্ভ ব্যাংক।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026