ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নিশ্চিত ট্রেনের টিকিট পাওয়ার সেরা কৌশল, জানতে পারলে যাত্রা হয়ে যাবে অনেক সহজ

আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে চান এবং নিশ্চিত টিকিট পেতে সক্ষম না হন, তবে আপনার জন্য কিন্তু ট্রাভেল করা বিশেষ কঠিন একটা বিষয় হয়ে উঠতে পারে। কিন্তু রেলওয়ে সাধারণ মানুষকে এমন অনেক ধরনের কোটা প্রোভাইড করে থাকে যা ব্যবহার করে আপনি খুব সহজে নিশ্চিত ট্রেনের টিকিট পেতে পারেন। এর মধ্যে কয়েকটি কোটার ব্যাপারে আজ আমরা কথা বলতে চলেছি।

১. লেডিস কোটা

৪৫ বছরের বেশি বয়সী মহিলারা রেলে এই ধরনের কোটা ব্যবহার করতে পারেন। তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা নেই। মহিলা কোটার অধীনে মহিলারা সহজেই ট্রেনের টিকিট পেতে পারেন।

২. উচ্চ অফিসিয়াল বা হেডকোয়ার্টার কোটা

রেলওয়ে কর্মকর্তা আমলা উচ্চপদস্থ কর্মকর্তারা এবং অন্যান্য ভিআইপিরা এই কোটার অধীনে যাতায়াত করতে পারেন। তবে এই কোটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পাওয়া যায়।

৩. প্রতিরক্ষা কোটা

সেনাবাহিনীর বর্তমান বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা এবং সিআরপিএফ বা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কর্মচারীরা এই কোটার অধীনে টিকিট কাটতে পারেন।

৪. সংসদ ভবন কোটা

ভারতীয় সাংসদরা এই কোটা ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রীরাও এই কোটা ব্যবহার করতে পারেন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি এবং বিধায়করা এই কোটায় যাতায়াত করতে পারেন।

৫. বিদেশি পর্যটক কোটা

যারা বিদেশ থেকে ভারতে ভ্রমণ করতে আসেন তাদের জন্য এই কোটা রয়েছে ভারতীয় রেলে।

৬. ডিউটি পাস কোটা

দাপ্তরিক কাজে যাতায়াতকারী রেলের কর্মীরা এই কোটা ব্যবহার করতে পারেন। এখানে ক্লাস অনুযায়ী নির্দিষ্ট কয়েকটা সিট থাকে প্রতিটি সেকশনে।

৭. সিনিয়র সিটিজেন কোটা

৬০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলারা এই কোটা ব্যবহার করতে পারেন।

৮. প্রতিবন্ধী কোটা

৪০ শতাংশ বা তার বেশি শতাংশ সহ শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য এই কোটা দেওয়া হয়েছে। এই কোটার অধীনে প্রতিবন্ধীদের জন্য ট্রেনে প্রতি কোচে নূন্যতম দুটি আসন রয়েছে।

৯. রেলওয়ে কর্মচারী কোটা

বেসরকারিভাবে ভ্রমণের জন্য রেলের কর্মচারী এবং তার পরিবারের সদস্যরা এই কোটা ব্যবহার করতে পারেন।

১০. রোডসাইড বা রিমোট লোকেশন কোটা

কম্পিউটারাইজ নেটওয়ার্কের সাথে সংযুক্ত নয় এমন বড় স্টেশনে এই কোটায় সংরক্ষণ আপনি করতে পারেন।

১১. যুব কোটা

এই কোটা ১৫ থেকে ৪৫ বছর বয়সী বেকারদের জন্য। জন্মসংসাপত্র, সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অধীনে জারি করা শংসাপত্র দেখিয়ে এই কোটায় টিকিট কাটানো যেতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026