নিউজ

১ অক্টোবর থেকে রাজ্যে চলবে আরও ৫টি স্পেশাল ট্রেন

কলকাতা: করোনার মাঝেই যাত্রীদের কথা ভেবে এবং নিজেদের লাভের কথা ভেবেই এবার লাভজনক ১৩টি রুটে ট্রেন চালাতে আগ্রহ প্রকাশ করল পূর্ব রেল। ট্রেনের তালিকায় আছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, দার্জিলিং মেল ও সরাইঘাট এক্সপ্রেস। চলতি বছরের মার্চ থেকেই লক ডাউনের কারণে বন্ধ ছিলো ট্রেন পরিষেবা। যার জেরে কার্যত ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের সাধারণ মানুষ থেকে রেল কর্তৃপক্ষ।

হাওড়া থেকে গুয়াহাটি, হাওড়া-জামালপুর, শিয়ালদহ-দিল্লি মধ্যে চলবে এই কটি স্পেশাল ট্রেন। এছাড়াও মালদহ-নয়া দিল্লির মধ্যে চলবে দুটি স্পেশাল ট্রেন৷ জানা গিয়েছে লাভের কথা ভেবেই এই সকল ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। যার ফলে লাভ মেলার আশায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব রেল ১৩টি রুটে স্পেশাল ট্রেন চালাতে চেয়েছিল, এর মধ্যে ৫টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রেলওয়ে বোর্ড।

পূর্ব রেলের তিন ডিভিশন হাওড়া, শিয়ালদহ ও মালদহ থেকে মেল এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করার। তাই আগামি মাসের এক তারিখ থেকে চলবে এই সকল ট্রেন। ১২৩৪৫/৪৬ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস প্রতিদিন গড়ে ১২৫.৬১% যাত্রী থাকে। ১২৩১৩/১৪ শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া রাজধানীর মতো এখান থেকে গড়ে আয় হত ২৮.৩৩ লাখ টাকা।

১২৩৪৩/৪৪ শিয়ালদহ-এনজেপি দার্জিলিং মেল কলকাতা থেকে উত্তরবঙ্গের যাওয়ার জন্যে এই ট্রেনে আয় হয় ৮.৮৭ লাখ টাকা। ১২৩৭৯/৮০ শিয়ালদহ-অমৃতসর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে সপ্তাহে দু দিন ছাড়বে। ১২৩১/৩২ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস গড়ে আয় করে ১৮.৭১ লাখ টাকা। ১৩৪১৩/১৪ মালদহ টাউন-দিল্লি ত্রি-সাপ্তাহিক ফারাক্কা এক্সপ্রেস মালদহ থেকে ছাড়া এই ট্রেনে আয় হয় ৯ লক্ষ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026