নিউজ

কৃষি বিল নিয়ে গুজব ছড়ানোর উদ্দেশ্যে কৃষকদের বোঝানোর আবেদন নরেন্দ্র মোদির

নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে বর্তমানে ভারতের টাল মাটাল অবস্থা। একদিকে কেন্দ্রীয় সরকার অন্যদিকে বিরোধী পক্ষ। সব মিলিয়ে এখন হাড্ডাহাড্ডি চলছে দুপক্ষতে। কিন্তু এবার কৃষি বিল বিরোধীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রীর দাবি, নয়া কৃষি বিলে কৃষকদের আয় বাড়বে, তাঁদের অধিকারও সুরক্ষিত হবে৷ তিনি জানিয়েছেন কৃষি বিল নিয়ে কৃষকদের কাছে গিয়ে তাঁদের বিভ্রান্তি দূর করতে হবে৷ বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “এর আগে যাঁরা সরকারে ক্ষমতায় ছিল, তাঁরা এমন জটিল আইন ও প্রতিশ্রুতির জাল বিছোত যে অধিকাংশ কৃষকই তা বুঝতে পারতেন না৷ কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্রমাগত এই পরিস্থিতি বদলে দিয়ে কৃষকদের উন্নয়নের চেষ্টা করেছে”।

কিন্তু এদিকে কৃষি বিল মানতে নারাজ দেশের কৃষক শ্রেনীরা, তাদের মতে এই বিল দ্বারা তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এই একই কারণে আজ নতুন তিনটি কৃষি বিলের প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি৷  এছারাও কৃষকরা যাতে ঋণ পান তার জন্য যত বেশি সম্ভব কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

কৃষকদের কথা ভেবে আগের বছরে এনডিএ সরকার কৃষকদের সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করেছে৷ ১০ কোটি কৃষকের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কিন্তু বিগত এক সপ্তাহ ধরে বিরোধী আর কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল নিয়ে যা যা হয়েছে তা কারোরই অজানা নয়। বিরোধীরা প্রথম থেকেই মানতে নারাজ ছিলো, আর সেই উদ্দেশ্যে আজ নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026