রাজ্য

বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার, ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য

অন্যত্র বদলির অভিযোগে প্রকাশ্য রাস্তায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পাঁচজন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে খোদ বিকাশ ভবনের সামনে। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এর হেড অফিস বিকাশ ভবনের সামনে এদিন শিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভে পরিস্থিতি চরমে ওঠে। এই বিক্ষোভের মধ্যেই ৫ জন শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে এখনো পর্যন্ত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই প্রতিবাদে বিষ খাওয়া এক জন শিক্ষিকা অনিমা নাথ বললেন, ‘আজকে আমরা সবাই বিষ খেয়েছি। আমরা মরে যাব, আমরা বাঁচবো না। আমি সম্পূর্ণরূপে বৃত্তিমূলক শিক্ষিকা। এ রাজ্যে আমাদের কিছুই হবে না।’ তারা অভিযোগ জানাচ্ছেন তাদেরকে বেনিয়ম করে বদলি করে দেওয়া হয়েছে। এসএসকে এবং এমএসকে এর পাঁচজন শিক্ষিকাকে এইভাবে বদলি করার দাবিতে তারা বিক্ষোভ শুরু করেছেন। এরপরে বিকাশ ভবনের সামনে প্রকাশ্য রাস্তায় বিষ খেয়ে তার আত্মহত্যার চেষ্টা করেন। তারপর মুখ থেকে গ্যাজলা উঠতে শুরু করলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ অবস্থায় ওই শিক্ষিকারা অভিযোগ তোলেন, এক জেলা থেকে দূরের কোনো একটি জেলায় শিক্ষিকাদের বদলি করে দেওয়ার কোন মানে নেই। তা সত্তেও এই সরকার এরকম আচরণ করেছে। অভিযোগ উঠেছে, মুর্শিদাবাদে ভগবানগোলার শিক্ষিকা ফাজিলাকে দক্ষিণ দিনাজপুরে বদলি করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের আরো একজন শিক্ষিকা কে বদলে দেওয়া হয়েছে জলপাইগুড়িতে।

জ্যোৎস্না টুডু নামের একজন শিক্ষিকাকে মেদিনীপুর থেকে বদলি করে দেওয়া হয়েছে জলপাইগুড়িতে। শিখা দাস নামের অপর আরেকজন শিক্ষিকাকে পূর্ব মেদিনীপুর থেকে সোজা দক্ষিণ দিনাজপুরে বদলি করে দেওয়া হয়েছে। পুতুল মন্ডল নামের একজন শিক্ষিকা কে দক্ষিণ ২৪ পরগনা থেকে সরাসরি বদলি করে দেওয়া হয়েছে কোচবিহার জেলায়। এদিন শিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভ থেকে সরাসরি স্লোগান ওঠে ব্রাত্য বসুর পদত্যাগের। তার পাশাপাশি, লাগাতার অভিযোগ করতে থাকেন, বৃত্তিমূলক শিক্ষিকাদের এরকম বদলি সম্পূর্ণরূপে অনৈতিক।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026