টলিউড

SonaMoni Saha: সিঁথি ভর্তি সিঁদুর, আলতা রাঙা হাত; নতুন ফটোশুটে তাক লাগালেন মোহর

এই অভিনেত্রীকে বাঙালী মা কাকিমা দুঃসাহসী মোহর বলেই জানে। যে অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ও ভাবেনা। নিজের পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবে বলে নিজের বিয়ে থেকে পালিয়ে কলকাতা আসে মোহর। তারপর কলেজে পড়তেই পড়তেই নিজের শিক্ষকের প্রেমে পড়েন। এই নিয়ে ধারাবাহিক চলে। কলেজের অধ্যাপকের সাথে কলেজ পড়ুয়ার প্রেম। শঙ্খ আর মোহরের প্রেম, ভালোবাসা, ঝগড়া আর খুনসুটি দেখতে পছন্দ করেন বহু বাঙালি দর্শক।

তবে সবচেয়ে বেশি পছন্দ মোহরের জীবনের এই সংগ্রাম। মোহরের আসল নাম সোনামনি সাহা। দেবী চৌধুরানী ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম সিরিয়ালে অভিনয় করেই বেশ জনপ্রিয় হন সোনামনি। এই ধারাবাহিক শেষ হতেই পরের দজন শুরু হয় মোহর। মাত্র ২৩ বছর বয়সেই টেলিভিশন জগতে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন সোনামনি সাহা।

সোনামনি দুই ধারাবাহিকে অভিনয় করে হিট হলেও এই গ্ল্যামার জগতে পা রেখেছে র‍্যাম্প ওয়ার্ক করে। এবার ধারাবাহিকের পাশাপাশি নতুন ফটোসেশানে তাক লাগিয়ে দেন। ভারতীয় সাজের সাথে সাথে ভওয়েস্টার্ন লুকেও হিট সোনামণি। টলিউডের সকল অভিনেত্রীর প্রিয় ফটোগ্রাফার রুদ্র সাহার। এবার এই ফটোগ্রাফারের ক্যামেরায় লেন্সবন্দী হলেন পর্দার মোহর। রুদ্রের ইন্সটাগ্রামে বেজে উঠেছে, ‘আও হুজুর তুমকো সিতারো মে লে চলু….’, এই কথাই যেন কানে কানে বলছেন সোনামণি সাহা সকল নেটিজেনদের।

মোহরের এই সাজ কোনো মহারাণীর থেকে কম নয়। সাদা-কালো-লাল রঙের কম্বিনেশন সুন্দর এক লেহেঙ্গা, সঙ্গে কালো চোলিতে মোহময়ী হাসি। গলায় ঝুলছে কুন্দরের ভারী হার, কানে ঝোলা দুল, খোলা চুল আর নিউড মেক আপ। নায়িকার কপালে ছোট্ট লাল টিপ, আলতা রাঙানো হাত আর মাথার সিঁথি ভর্তি লাল সিঁদুরে সাজলেন। অভিনেত্রীর এই সাজ বহু পুরুষ মনে জায়গা করে নিয়েছে। নববধূ রুপে পাওয়া গেল শঙ্খ স্যারের প্রিয় মোহরকে।

এই ছবি দেখলে যে কেউ বলে উঠবে আফরিন আফরিন। সোনামনি ওরফে মোহর নিজের এই মোহময়ী মহারাণী অবতারের একটি ফটোসেশান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনামণি লিখেছেন, ‘সাদা-কালো একটা অদ্ভূত মায়াবী আর স্বপ্নের দৃশ্য সৃষ্টি করে যা রঙ তৈরি করতে পারে না’। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। হাজার হাজার অনুগামী ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই মহারাণী সাজের পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026