রাজ্য

শুভেন্দু ছাড়া আরও ৫ জন সাংসদ আসতে চলেছেন বিজেপিতে, দাবি অর্জুনের

প্রতিনিয়ত দলের থেকে দূরে চলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। অন্যদিকে তৃণমূল না ছাড়ার বার্তা প্রদানের পর ও তাকে নিয়ে গুজব রয়েছে অব্যাহত। সেই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,কোনও কথা বিশ্বাস করতে হলে তা যেন তার মুখে শুনে বিশ্বাস করা হয়। কিন্তু অন্যদিকে জল্পনার ঝড় অব্যাহত রেখে তা আরও বাড়াতে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে। এইদিন তিনি বলেন, শুভেন্দু ছাড়া আরও পাঁচজন সাংসদ যে কোনও সময়ে পরিবর্তন করতে পারেন দল।

এইদিন সকালে অর্জুন কিছু তীর নিক্ষেপ করেন শাসক শিবিরের দিকে। তিনি দাবি করেন,শুধু শুভেন্দু নয়। শুভেন্দু ছাড়া আরও পাঁচজন সাংসদ ছাড়তে চলেছে শাসক শিবির। তাদের বিজেপিতে প্রবেশ কেবল সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন সাংসদ। সেই তালিকায় রয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়ও। এমনটাই এইদিন ইঙ্গিত করেছেন বিজেপি নেতা অর্জুন সিংহ। তিনি এইদিন বলেন,” ক্যামেরা সামনে সৌগত রায় তৃণমূল। কিন্তু ক্যামেরা সরিয়ে নিলেই তিনি পরিবর্তন করে দেবেন দল।”

এইদিন অর্জুন সিংহ দাবি করেন,”শুভেন্দু অধিকারী একা নয়, কোনও নেতা তৃণমূল ছাড়লেই ভেঙে যাবে সেই দল। কোনও শক্তিই থাকবেনা আর তৃণমূলের।” তিনি এইদিন বলেন যে, তাকে যেভাবে তৃণমূলে হেনস্থা করা হয়েছিল, সেভাবেই হেনস্থা করা হয়েছে শুভেন্দুকে। এইদিন সকালে ব্যারাকপুর গঙ্গার বিভিন্ন ঘাটে হাজির হয়েছিলেন পুর্ণ্যার্থীরা। নৌকায় চেপে তাদের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন সিংহ।

বিজেপি নেতাদের মধ্যে এই প্রথম শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলতে দেখা গেল অর্জুন সিংহকে। এর আগে সমস্ত নেতা বলেছেন যে তাদের সাথে কোনও কথা হয়ই শুভেন্দুর। তবে শুভেন্দু মতো বাকি নেতাদের জন্য ও দরজা খোলা রয়েছে বিজেপিতে এমনটাই জানান বিজেপি নেতা অর্জুন সিংহ। তবে ১৯ নভেম্বরের রামনগরে অরাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তাকে এখনও তাড়াননি এবং দলও এখনও ছাড়েননি তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026