খেলা

IPL 2022: পরিবর্তক ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেতে পারেন এই ৫ ভারতীয় ক্রিকেটার

আইপিএল ২০২২-এর মেগা আসরে দশটি ফ্র্যাঞ্চাইজি সর্বমোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করেছে। যার মধ্যে ২০৪ জন ক্রিকেটার কোনো-না-কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছেন। তবে মেগা নিলামে অংশ গ্রহণকারী অধিকাংশ ক্রিকেটার থেকে গেছে অবিক্রিত। সেই তালিকাটা বিশাল। এবার আইপিএলের আসরে পরিবর্তক ক্রিকেটার হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হতে পারেন ভারতীয় এই ৫ জন বিধ্বংসী ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক করা রয়েছে নেই তালিকায়-

৫. সৌরভ তিওয়ারি: ভারতীয় এই বাঁহাতি ব্যাটসম্যান গত কয়েক মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডের অংশ ছিলেন। আর যখনই খেলার সুযোগ পেতেন, তখনই তখনই বেশ ভালো পারফরম্যান্স করতেন। এক কথায় বলতে গেলে সুযোগের সৎ ব্যবহার করেছিলেন সৌরভ তিওয়ারি। তিনি ৭৪টি আইপিএল ইনিংসে ব্যাট করে ১,৪৯৪ রান সংগ্রহ করেছেন। আটটি অর্ধশতরান রয়েছে তাঁর নামে। তিওয়ারিরও আইপিএলের মেগা নিলামে অবিক্রিত হওয়া সত্ত্বেও, পরিবর্ত হিসেবে কোনও দলে যোগ দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে।

৪.রজত পতিদার: আইপিএল ২০২১-এ সর্বপ্রথম লাইমলাইটে এসেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে গত বার খেলেছিলেন তিনি। তবে এই বছর নিলামে তিনি অবিক্রিত রয়েছেন। যদিও গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ডানহাতি ব্যাটার ভালো খেলেছিলেন। তিনি কেরালার বিপক্ষে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পতিদারকেও পরিবর্ত হিসেবে দলে নেওয়া হতেও পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৩: শচীন বেবি: ইতিপূর্বে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন শচীন বেবি, তবে নজর কাড়তে পারেননি তিনি। ১৯টি আইপিএল ম্যাচ খেলে ১৪৪ রান করেন তিনি। রয়েছে দু’টি উইকেট। মেগা নিলামে তাঁর বেসপ্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। তার পরেও শচীন বেবি এবার অবিক্রিত। যেহেতু তাঁর আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই এই মরশুমের শেষের দিকে পরিবর্ত হিসেবে ফিরে আসতে পারেন ভারতীয় এই অলরাউন্ডার।

২.রোহন কদম: কর্ণাটকের তারকা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলছেন রোহন কদম। তবে মেগা নিলামে অবিক্রিত থাকতে হয়েছে তাকে। এখনো পর্যন্ত রোহন কদম ২৮টি-টোয়েন্টি ইনিংসে ৪১.০৮ গড়ে ১.০২৭ রান করেছেন। তিনি ন’টি অর্ধশত রান করেছেন। পাশাপাশি তিনি লেগ-স্পিন বোলিংও করতে পারেন। তাই দশটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি তাঁকে বদলি হিসেবে সই করার কথা ভাবতেই পারে।

১. সুরেশ রায়না: এই তালিকায় সবচেয়ে বড় নাম হিসেবে অবস্থান করছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। সুরেশ রায়না এখনও পর্যন্ত আইপিএলে ২০৫টি ম্যাচ খেলে ৫৫২৮ রান করেছেন। পাশাপাশি বল হাতে বিরোধী টিমের ঘুম ওড়াতে সক্ষম তিনি। তার দল না পাওয়াটা রীতিমতো আশ্চর্যকর ঘটনা বলে দাবি করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যেকোনো মুহূর্তে তিনি পরিবর্তক ক্রিকেটার হিসেবে সুযোগ পেতে পারেন আইপিএলের আসরে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026