বিনোদন

Aryan Khan: অবশেষে রুপোলি পর্দায় পা রাখছেন শাহরুখপুত্র আরিয়ান খান

অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল শাহরুখপুত্র আরিয়ান খান খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। অবশেষে সেই সময় আগত। তবে অভিনেতা হিসেবে নয় ক্যামেরার পিছনে থাকতেই স্বচ্ছন্দ শাহরুখপুত্র। জানা গেছে, তিনি ওয়েব সিরিজ ও ছবির জন্য গল্প লিখছেন। বিনোদন জগতে প্রবেশ ঘটলো ক্যামেরার সামনে দেখা যাবে না তাকে। বরং তার লেখা চরিত্রগুলোকে ঘুরে বেড়াতে দেখা যাবে ক্যামেরার সামনে।

গতবছর মাদককান্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। প্রায় এক মাস জেল হেফাজতে থাকতে হয়েছিল তাকে। সেই সময়ে বারবার জামিনের আবেদন করেও কোনও লাভ হচ্ছিল না। আবেদন খারিজ হয়ে যাচ্ছিল বারংবার। তবে শেষপর্যন্ত জামিনে ছাড়া পান তিনি। তবে তার পরেও বেশ অনেকদিন তাকে হাজিরা দিয়ে আসতে হয়েছে তদন্তের খাতিরে। মাঝে একেবারে আড়ালে চলে গিয়েছিলেন আরিয়ান। তবে সম্প্রতি আইপিএলের অকশানে দেখা মিলেছিল তার। তবে এবার জানা গেল, খুব শীঘ্রই নাকি বিনোদন জগতে পা রাখতে চলেছেন তিনি।

এক সূত্র মারফত জানা গিয়েছে, একাধিক বিষয় নিয়ে গল্প লিখছেন আরিয়ান খান, যা নিয়ে ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজ হওয়ার কথা রয়েছে। আর এই লেখালেখির বিষয়ে তিনি নিজের পরিবারের তরফ থেকে সমর্থন পেয়েছেন। সম্প্রতি জানা গিয়েছে, তার লেখা একটি গল্পের উপর ভিত্তি করে অ্যামাজন প্রাইমমে ওয়েব সিরিজ তৈরি হতে চলেছে। আর তার লেখা অন্য আরেকটি গল্পের উপর ভিত্তি করে একটি ফিচার ফিল্ম তৈরি হওয়ার কথা রয়েছে। সেটি রেড চিলিস এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত হবে। তবে এই ফিচার ফিল্ম সম্পর্কে সেভাবে কোনো তথ্য মেলেনি। তবে জানা গেছে, সব যদি ঠিকঠাক চলে তাহলে চলতি বছরেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২০’তে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে আরিয়ান খান ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তবে এরপর থেকেই তিনি লেখালেখির দিকে ঝুঁকতে থাকেন। আপাতত নিজের শিক্ষাকে কাজে লাগাতে প্রস্তুত তিনি। বিলাল সিদ্দিকী এই মুহূর্তে শাহরুখপুত্রের সহ-লেখক হিসেবে রয়েছেন। তবে বলাই বাহুল্য, বর্তমানে সম্ভবত অভিনেতা তার পুত্রকে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026