রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন। বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে বাঙ্গালীদের এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে স্টার জলসা এবং জি বাংলার বিভিন্ন সিরিয়াল। গত ১ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত বাংলা ধারাবাহিক মিঠাই। টানটান উত্তেজনার এপিসোড থেকে যেন চোখ সরানো যাচ্ছে না আর। একের পর এক ধামাকা দিচ্ছে মোদক পরিবার।
এই জনপ্রিয় মিঠাই সিরিয়ালের মুখ্যচরিত্র অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সকলের কাছে এই অভিনেত্রী মিঠাই নামেই পরিচিত। বর্তমানে ধারাবাহিকের সুবাদে অভিনেত্রী দর্শকদের বেশ পছন্দের হয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকল নেটিজেন। মাঝে মাঝে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের জন্য বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। এছাড়াও অভিনেত্রীর নামে রয়েছে একাধিক ফ্যানপেজ। অভিনয় দক্ষতার কারণে বেশ বড়ই ফ্যান ফলোইং মিঠাইয়ের।
রাত পোহালেই জন্মদিন সৌমিতৃষার। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি মিঠাই বারাসাতে জন্মগ্রহণ করেন। আগামীকাল মিঠাইয়ের জন্মদিন নিয়ে বেশ উত্তেজিত রয়েছেন ফ্যানেরা। এর মধ্যেই আজ সৌমিতৃষা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। আসলে অভিনেত্রীর ফ্যানেরা আজ থেকেই শুরু করে দিয়েছে প্রি বার্থডে সেলিব্রেশন। ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রী বেশ বড় সাইজের একটি কেক কেটেছেন যার ওপর লেখা রয়েছে মিঠাই। তিনি একটি সাদা হলুদ শাড়ি পরেছেন, যাতে তাঁকে অত্যন্ত সুন্দর লাগছে।
ছবি পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। মাত্র কিছুক্ষণ আগে ছবি পোস্ট করা হলেও ইতিমধ্যেই তাতে ২৬ হাজারের বেশি লাইক উঠেছে এবং অনুরাগীরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। বেশিরভাগ নেটিজেন অভিনেত্রীকে আগাম শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…