ছোট্ট বিহান দিল্লি থেকে বিমানে একাই বেঙ্গালুরু ফিরল, ৩ মাস পর দেখা মায়ের সাথে
টানা ২ মাস লকডাউনে বন্ধ ছিল দেশের উড়ান পরিষেবা। সোমবার থেকে দেশে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। আর আজকেই এক সুন্দর ছবি ধরা পড়ল দিল্লির বিমানবন্দরে। মাত্র ৫ বছরের বিহান শর্মা দিল্লি থেকে বেঙ্গালুরু ফিরল। তাও একা বিমানে চড়ে। ৩ মাস পর তার মায়ের সাথে দেখা হল। দিল্লিতে বোর্ডিং স্কুলে লকডাউনের জেরে সে আটকে পড়েছিল। তাই দীর্ঘদিন মায়ের সাথে তার দেখস হয়নি। ফোনেই চলত কথাবার্তা।
দিল্লির এক বোর্ডিং স্কুলে সে পড়াশুনা করত। গরমের ছুটিতে তার ফেরার কথা থাকলেও লকডাউনে সে আর ফিরতে পারেনি। তাই সোমবার থেকে দেশে বিমান পরিষেবা চালু হওয়াতে সোমবারই শোকসাল বেলায় বোর্ডিং কর্তৃপক্ষ বিহানকে দিল্লি থেকে বেঙ্গালুরুর বিমানে তুলে দেওয়া হয়। বিহানের পরনে ছিল হলুদ টি-শার্ট, নীল জিন্স, হলুদ রঙের মাস্ক ও হাতে নীল গ্লাভস। গলায় স্কুলের আইডি কার্ড ছিল ও হাতে ছিল ‘বিশেষ ক্যাটেগরি’ বোর্ড। বিহানকে দেখে মনেই হয়নি সে এক বিমানে করে ফিরেছে। স্মার্টলি বিমানবন্দর থেকে বেরিয়ে মায়ের সাথে ডেকে করেছে বিহান।
মাকে এতদিন পর পেয়ে খুব খুশি হয়েছে বিহান। আর মায়ের তো ছেলেকে দেখে আনন্দের অন্ত নেই। ছেলে ভালো জায়গায় রয়েছে, কিন্তু তবুও মায়ের মনে চিন্তার শেষ ছিল না। কিন্তু আজ ছেলেকে পেয়ে সেই চিন্তার অবসান হয়েছে। বিহানকে জড়িয়ে এএনআই সবাদসংস্থাকে তিনি জানান, “আমার ৫ বছরের ছেলে বিহান একই দিল্লি থেকে বেঙ্গালুরু এসেছে। তিন মাস পর ফিরল সে।” মায়ের কথাতেই বোঝা গেছে তিনি কতটা খুশি হয়েছেন। এতদিনের অপেক্ষার অবসান হয়েছে আজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…