৫০ বছর পরে গুজরাটে ফের দেখা মিলল 'ঢোলে' নামে এক শিস দেওয়া কুকুরের
শ্রেয়া চ্যাটার্জি – গোটা ভারতবর্ষ জুড়ে করোনা ভাইরাস এর জন্য লকডাউন চলছে। ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীর দল। ভারতবর্ষের দিল্লি থেকে শুরু করে আর্জেন্টিনা সর্বত্রই হরিণ, লেমুররা ফাঁকা জায়গায় সর্বত্রই নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। গুজরাটে প্রায় ৫০ বছর পরে আবার দেখা গেল এক ধরনের কুকুরের। বিলুপ্তপ্রায় এশিয়াটিক বন্য কুকুরের দেখা মিলেছে সহ্যাদ্রি পর্বতমালার ‘ভানসদা ন্যাশনাল পার্ক’এ।
‘ঢোলে’ নামক এই কুকুরকে শেষবারের মতো দেখা গেছে ১৯৭০ সালে। এই কুকুরটি অসাধারণ একটি ডাক ডাকে, মানে রীতিমতো শিস দেয়, তাই একে ‘হুইসলিং ডগ’ বলা হয়। এই ধরনের কুকুরের উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয় এখন বনাঞ্চলের অবস্থা খুবই ভালো। বনের পশুরা নিশ্চিন্তে থাকতে পারছে। মানুষের আনাগোনা স্বভাবের জন্যই তারা তাদের বাসায় শান্তিতে থাকতে পারে। এই কুকুরের ছোট ছোট পা এবং ছোট লেজ আছে। এই কুকুরটিকে জঙ্গলে দেখার পরে এই জঙ্গলে ক্যামেরা লাগানো হয়েছে, তাদের সংখ্যা ও তাদের আনাগোনা দেখাশোনার জন্য। করোনা ভাইরাস কেড়ে নিয়েছে বহু জীবন। চিন্তায় ফেলেছে মানুষকে। মানুষের জীবন ও জীবিকাকে কেড়ে নিয়েছে। কিন্তু দিয়েছে অনেক কিছু। পরিবেশ দূষণ কমিয়েছে। মানুষের আনাগোনা কমার ফলে বনাঞ্চল রয়েছে স্বস্তিতে। গাছগাছালির সঙ্গে গাছগাছালির সঙ্গে থাকা পশু-পাখিও রয়েছে নিশ্চিন্তে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…