লকডাউনের মধ্যে বেড়ে গিয়েছে ডেটা ও ভয়েস কলিং এর ব্যবহার। প্রত্যেক গ্রাহকই এমন রিচার্জ প্ল্যান চাইছেন যাতে কম খরচে বেশি সুবিধা পাওয়া যায়। এবার এই সমস্যার সমাধান নিয়ে এলো বিএসএনএল কর্তৃপক্ষ। রমজান এবং ঈদ-উল-ফিতর ২০২০ উপলক্ষে তারা নিয়ে এসেছে একটি নতুন প্রিপেইড প্ল্যান।
জানা গিয়েছে, ৭৮৬ টাকার এই প্রিপেইড প্ল্যানটি উপলব্ধ থাকবে ৩০ দিনের প্রমোশনাল প্ল্যান হিসেবে। রমজান এবং ঈদ স্পেশাল এই প্ল্যানটিতে গ্রাহকেরা পাবেন মোট ৩০ জিবি ডেটা এবং ৭৮৬ টাকার টকটাইম। প্ল্যানটির বৈধতা ৯০ দিন।
তবে শুধুমাত্র কেরল, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের গ্রাহকেরাই এই প্ল্যানটি উপভোগ করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে।
অন্যদিকে ১৮ টাকার আরও একটি সস্তার প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। ২ দিন বৈধতা সম্পন্ন প্ল্যানটিতে গ্রাহকেরা পাবেন ১.৮ জিবি ডেটা এবং ২৫০ মিনিট ফ্রি ভয়েস কলিং।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…