প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দুর্গাপূজা মানেই থিম আর থিম মানেই চমক এর উপর চমক। আর এবার ২০১৯ এ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে এবার এর থিম স্বর্ণ দুর্গা। প্রায় ৫০ কেজি সোনা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। মায়ের গায়ে উঠছে ১১০ কেজি রুপোর গয়না। সোনার পাত দিয়ে মা দুর্গা, সিংহ ও অসুর কে মোরা হচ্ছে।
এর জন্য প্রায় খরচ হচ্ছে ২০ কোটি টাকা। ১৩ ফুট উচ্চতার মা আপাদমস্তক মোরা থাকবেন স্বর্ণ দিয়ে।এই বিপুল পরিমাণ স্বর্ণ সরবরাহ করা হচ্ছে বৌবাজার থেকে। তবে অনেকে কটাক্ষ করে বলছেন চারিদিকে অর্থনৈতিক মন্দা ও যেখানে দেশে এত গরীব মানুষ বসবাস করে সেখানে এতো আড়ম্বর এর কোনো যৌক্তিকতা আছে? এই টাকার কিছু অংশ গরিবদের দান করা যেত!
তবে পুজো কমিটি জানিয়েছে, ২০১৭ সালে ২২ কেজি সোনার শাড়ি দিয়ে মাকে সাজানো হয়ছিলো। এই গয়না প্রতি বছর মাকে সাজাতে ব্যাবহার করা হয়। পুজোর শেষে তুলে রাখা হয়। তাছারা, এবছর পুজোর প্রতিমা বিসর্জন হবে প্রতীকী। এবারে মণ্ডপ হচ্ছে সূর্য মন্দিরের আদলে, যেখানে রথ টানবে সাতটি ঘোড়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…