রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর… ঝোলে ঝালে অম্বলে এ’বছর পুজোটা কাটবে জমিয়ে! মিলবে বাংলাদেশের ইলিশ। তিস্তা জল বিতর্কের পর অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতি দিল। ইলিশ রসিকদের জন্য দারুন খবর দীর্ঘ সাত বছর পর মিলবে পদ্মার ইলিশ। বাংলাদেশ সরকার ২০১২ সাল থেকে ভারতে ইলিশ আসা বন্ধ করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা জানালেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ টন ইলিশ ভারতে পাঠানো হবে।
সরকারি ভাবে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাঙালির পাতে পদ্মার ইলিশ এ বার অনেকটাই সহজলভ্য। মৎস্যব্যাসায়ীরা আশা করেছে ভারতে ইলিশ রফতানির উপর থেকে সরকারি ভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দামের উপরও তার প্রভাব পড়বে।
জানা গিয়েছে, সব থেকে বড় সাইজের ইলিশ প্রায় ২০০০ টাকা হতে পারে। এছাড়া ছোট ও মাঝারি সাইজের ইলিশের দাম হতে পারে যথাক্রমে ৭০০-৮০০ টাকা এবং ১৭০০-১৮০০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…