নিউজ

৫ লক্ষ মানুষের খাবার দেবে রিলায়েন্স গোষ্ঠী, সাথে ৫০০ কোটি টাকা

করোনা মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রিলায়েন্স ৫০০ কোটি টাকা অনুদান দিয়েছে। রিলায়েন্সের পক্ষ থেকে জানা গিয়েছে যে এই ৫০০ কোটি টাকা ছাড়াও আরও ৫ কোটি টাকা মহারাষ্ট্র এবং গুজরাট সরকারকে দেওয়া হবে। এই তহবিলে দেশের বেশ কিছু বিখ্যাত মানুষ অর্থ দান করেছেন।

এর পাশাপাশি আগামী ১০ দিনে ৫ লক্ষ মানুষের খাওয়ার দায়িত্ব নিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। করোনা মোকাবিলায় মাত্র ২ সপ্তাহে ১০০ বেডের করোনার জন্য হাসপাতাল তৈরী করে দিয়েছেন। শুধু এগুলি নয়, এর সাথেই ১ লক্ষ মাস্ক ও PPE তৈরী করা হয়েছে রিলায়েন্সের তরফ থেকে। এর লক্ষ্য হল দেশের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা করা।

প্রধানমন্ত্রী দেশের এই পরিস্থিতিতে সমগ্র দেশবাসীকে সামর্থ্য অনুযায়ী অনুদান দেবার জন্য আবেদন করেছেন।  ইতিমধ্যেই নমোর এই ডাকে সাড়া দিয়ে ৫০০ কোটি টাকা দিয়েছেন টাটা গোষ্ঠী। সূত্রের খবর অনুযায়ী রামদেব এই তহবিলে ২৫ কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন। অভিনেতা অক্ষয় কুমার তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। আবার ভারতীয় রেল ১৫১ কোটি টাকা অনুদান দেবে বলে জানিয়েছেন পীযুষ গয়াল। রেলমন্ত্রী বলেছেন যে তাঁর এবং রেল প্রতিমন্ত্রী সুরেশ আগাড়ি সহ রেলের ১৩ লক্ষ কর্মীর ১দিনের বেতন মিলিয়ে প্রায় ১৫১ কোটি টাকা তহবিলে জমা দেবেন।

এছাড়া প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন। সুরেশ রায়না দিয়েছেন ৫২ লক্ষ টাকা। গৌতম গম্ভীর ৫০ লক্ষ টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই তহবিলে যুক্ত রয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান, আর স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ আরও অনেক মন্ত্রীরা এর সাথে যুক্ত আছেন। বর্তমান অবস্থায় দেশের সাধারণ মানুষের স্বার্থে এই তহবিল গঠন করার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026