অফবিট

১০০ মিটার দূর থেকে করোনা ভাইরাস আক্রান্তদের চিহ্নিত করা যাবে, তৈরি হল থার্মাল ক্যামেরা

শ্রেয়া চ্যাটার্জি – করোনাভাইরাস গোটা বিশ্বে একেবারে দাবানলের মতো ছেয়ে গেছে। গোটা বিশ্বের মানুষকে এক নিমিষে গৃহবন্দী করে ফেলেছে এর এমনই ক্ষমতা। শিল্প-বাণিজ্য, যানবাহন একেবারে স্তব্ধ। অনেকেই বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ work from home করছেন। কারণ সব সময় একটাই কথা বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভিড় এড়িয়ে চলুন। কারণ ভিড়ের মধ্যে করোনা ভাইরাস ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে।

কিন্তু সমাজে এমন কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষ আছেন যারা ইচ্ছা করে ভিড় সৃষ্টি করছেন এবং তাদের এই মুর্খামির জন্য চারিদিকে করোনা ভাইরাস একেবারে ছড়িয়ে পড়ছে। এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য তৈরি হল একটি থার্মাল ক্যামেরা, সেটিও ভারতবর্ষেই তৈরি হয়। যেটিতে প্রায় ১০০ মিটার দূর থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে।

এই থার্মাল ক্যামেরা টি ১০০ মিটার দূর থেকে কোন মানুষের শরীরে যদি ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার থাকে তাহলেই তা মাপতে শুরু করবে। যে সংস্থাটি এই থার্মাল ক্যামেরাটি বানিয়েছে তারা আগের বছর উত্তরপ্রদেশের জেল বন্দীদের জন্য একটি সিসিটিভি ক্যামেরা বানিয়ে ছিলেন। এই কোম্পানির নাম স্টাকু, এর CEO এবং co-founder অতুল রায় বলেন, আমাদের এই নতুন প্রযুক্তি দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষকে খুব সহজেই একদম প্রথম স্তরে চিহ্নিত করা সহজ হবে। যা হয়তো সমাজকে করোনা ভাইরাস মুক্ত করতে অনেকটা সাহায্য করবে।

ধন্য ভারতবর্ষ বারবার বলতে ইচ্ছা করছে। তবে এখানে কবির ভাষায় বলতেই হয় আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। অনেকেই পড়াশোনার শিখে বিদেশের হাতছানিতে চলে গিয়েছেন, ভারত মাতাকে ভুলে। তাদের আজ আফসোসের হয়তো শেষ নেই। হয়তো এমনটা ভাবছেন তখন সেই দেশে না গিয়ে যদি ভারতের ভূমিতে থেকেই নিজের কাজ করতেন তাহলে হয়তো এখন প্রাণ বাঁচানোর তাগিদে কুরে কুরে মরতে হতো না। হাতে রয়েছে অগাধ টাকা পয়সা, কিন্তু শান্তি নেই সুখ নেই। ভারত বর্ষ ধন্য ভূমি। আমরা জন্মগ্রহণ করে গর্ববোধ করি।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026