নিউজ

ট্যাক্সি ও অটো চালকদের ৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলো সরকার

দিল্লি : দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনে বন্ধ সব রকমের গণপরিবহণ ব্যবস্থা। বন্ধ অটো, ট্যাক্সিও। এবার এই অটো এবং ট্যাক্সি চালকদের সাহায্য করতে এগিয়ে এলো দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ জানিয়েছেন, ‘এই লকডাউনের সময় যেসমস্ত অটো এবং ট্যাক্সি চালকরা গাড়ি চালাতে পারেননি, দিল্লি সরকার তাদের সকলকে ৫,০০০ করে টাকা দেবে।’ সকল অটো এবং ট্যাক্সি চালকদের ব্যাংক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

এর জন্য সকল অটো এবং ট্যাক্সি চালকদের কাছে ১০ দিন সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এর কারণ হিসেবে জানিয়েছেন, সরকারের কাছে সকল অটো এবং ট্যাক্সি চালকদের ব্যাংকের তথ্য নেই, ব্যাংকের তথ্য পেলেই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। অটো ও ট্যাক্সি চালকদের টাকা দেওয়া ছাড়াও দিল্লির ১০ লক্ষ মানুষকে প্রতিদিন দুবেলা খাবার দেওয়ার কথাও কেজরিওয়াল ঘোষণা করেন। এর আগে যেসমস্ত শ্রমিকরা দিল্লিতে আছেন কিন্তু বাড়ি ভাড়া দিতে পারছেন না, তাদের বাড়ি ভাড়া দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন কেজরিওয়াল।

এদিকে দিল্লিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ২১৯ জন। নিজামুদ্দিন মসজিদে জমায়েতের পর থেকে প্রতিদিন আরও বেশি করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নিজামুদ্দিন মসজিদের ঘটনায় যতজনকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, সকলকেই কোয়ারিন্টনে পাঠানো হয়েছে। এই বিষয়ে আজ কেজরিওয়াল বলেন, ‘এখনো পর্যন্ত ২,৩৪৬ জনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। সমস্ত তথ্যই কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026