দেশজুড়ে করোনা আতঙ্ক ক্রমাগত বাড়ছে। দিনের পর দিন আক্রান্তের সাথে সাথে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সংক্রমণ যাতে না ছড়ায় সেই কারণে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, তবুও তা উপেক্ষা করেই জায়গায় জায়গায় অপ্রয়োজনীয় জমায়েত করে চলেছেন সাধারণ মানুষ। পরিণাম কতটা ভয়ংকর হতে পারে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাদের। শুধু জমায়েতই নয় কারোর মুখে নেই মাস্ক।
এই পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন মানুষদের বোঝানোর জন্য টুইটারে হরিয়ানার আইপিএস পঙ্কজ নৈন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে মাস্ক পরা একটি কুকুর। পোস্ট করার সময় ক্যাপশনে লিখেছেন, “যদি ও পারে, তাহলে আপনারা কেন পারবেন না?নিজেদের সুরক্ষার সাথে সাথে অন্যদের সুরক্ষার দিকেও নজর দিন।”
শুধু এবারই নয় এর আগেও যারা লকডাউন অমান্য করেছে, তাদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করেছেন তিনি যা খুবই চাঞ্চল্য ফেলে দিয়েছিল। প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত ২৩৯৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সাথে মৃত্যু হয়েছে ৬৯ জনের। তবে এরই মাঝে আশার আলো দেখা গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮১ জন। তবে হরিয়ানায় এখনও পর্যন্ত ৪৯ জন আক্রান্ত হলেও কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…