নিউজ

লকডাউনের মধ্যে স্বস্তির খবর, রাজ্যে বিদ্যুৎ বিল নিয়ে নয়া নির্দেশিকা জারি

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনে আগামী তিন মাসের মধ্যে বিদ্যুতের বিল না দিতে পারলেও দিতে হবে না কোনো অতিরিক্ত মাশুল। বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউনের ফলে বন্ধ কলকারখানা, ট্রেন, অফিস। ফলে এই সময় বিদ্যুতের ব্যবহার কমেছে প্রায় ২০-৩০%।

বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, লকডাউনের সময় দেশবাসী যাতে ২৪ ঘন্টাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পায় সেদিকে নজর রাখতে বলা হয়েছে সব বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলোকে। এরই সাথে আগামী তিনমাস বিল দিতে দেরি হলে কোনো অতিরিক্ত চার্জ লাগবেনা বলেও জানানো হয়েছে।

বিদ্যুৎ কম ব্যবহার হওয়া এবং গ্রাহকদের টাকা দিতে সমস্যার জন্য বিদ্যুৎ সংস্থা গুলির কাছে নগদ টাকার ঘাটতি দেখা দিতে পারে, তাই সংস্থা গুলির জন্যে বিশেষ আর্থিক প্যাকেজেরও ঘোষণা করা হয়েছে। সংস্থা গুলির সিকিউরিটি মানি জমা দেওয়ার ক্ষেত্রেও ৫০% করে ছাড় দেওয়া হয়েছে।

লকডাউনের মধ্যে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে তার জন্যে সংস্থা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে। বিদ্যুৎ মন্ত্রকের এক আধিকারিক জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ ব্যবহার কমেছে ২০-৩০%। বিল আদায়ও কমেছে। তাই এই বিশেষ ঘোষণা গুলি করা হলো মানুষের স্বার্থে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026