বিনোদন

জিন্স প্যান্টে ঝকমারি শ্যামা, একঝলকে দেখে নিন পর্দায় পিছনের হট কৃষ্ণকলিকে

কৌশিক পোল্ল্যে: জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। একটি সাধারন পরিবারের কৃষ্ণবর্না মেয়ের জীবনকাহিনী। রূপের বাহার না থাকলেও গান গেয়েই মানুষের মনজয় করে নেওয়ার লড়াইয়ে পাশে পান স্বামী নিখিলকে, ধারাবাহিকের মোদ্দা গল্প এই নিয়েই। এরপর শ্যামার জীবনে আসে নানারকম চড়াই-উতড়াই। সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে শ্যামা কি পারবে সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে? সে তো সময়ই বলবে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী নায়িকা শ্যামা আপাতত মৃত, কূটনীতির চক্রান্তে অজান্তে বিষ খেয়েই মৃত্যুমুখে পতিত হন শ্যামা। এরপরই গল্পে আসে নতুন চমক। অবিকল শ্যামারই মতো দেখতে একটি মেয়ের সঙ্গে দেখা হয় নিখিলের যার নাম আম্রপালি, উভয়ের চারিত্রিক মিল খানিকটা থাকলেও গায়ের রং এ রয়েছে বিস্তর ফারাক, শ্যামার থেকে অনেক বেশি উজ্জ্বলবর্না এই আম্রপালি। শ্যামার মৃত্যুরহস্য ফাঁস করতে নতুন করে পরিকল্পনা করেন নিখিল। আম্রপালি এবং নিখিল সমাজের সামনে মিথ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাহলে শ্যামা কোথায়? আর কে এই আম্রপালি সব রহস্যের সমাধান আসতে চলেছে আগামী পর্বগুলিতে।

এ তো গেল ধারাবাহিকের গল্প। বাস্তব জীবনে শ্যামা ওরফে তিয়াশা গৃহবধূ হলেও অনেক বেশিই চঞ্চল এবং বুদ্ধিমতী খানিকটা আম্রপালিরই মতো। সহ অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি এককথায় অনবদ্য। এবছর মিলিয়ে পরপর তিনবার সেরা ছেলের পুরষ্কারে সম্মানিত হন সোনার সংসারের নীল। কাজেই অন ডিমান্ড এই জুটির কাছে মাচা শো এর অফার আসে অগুনতি যা অ্যাটেন্ডও করেন উভয়েই। বর্তমান বিপর্যয়ে ধারাবাহিকের কাজ স্থগিত রয়েছে। আপৎকালীন পরিস্থিতি কেটে গেলেই নতুন পর্বের শ্যুটিং অতিদ্রুত শুরু হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026