দেশ

পুজোর মাসেই ডাবল ধামাকা, এই স্কিমের মাধ্যমে বেকাররা পাবেন ৫০০০ টাকা, দেখুন কিভাবে আবেদন করবেন

পুজোর আগেই ঘোষণা হল কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত স্কিম। এবার প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা। আজ্ঞে হ্যাঁ, যে সমস্ত পরিবারের আয় নির্দিষ্ট সীমারেখার মধ্যে, সেই সমস্ত পরিবারের ছেলে-মেয়েরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। আমরা আপনাদের বলি, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকার এবার প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PM INTERNSHIP SCHEME) চালু করেছে। যার অধীনে প্রায় এক কোটির বেশি ছাত্র-ছাত্রী এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম কি?

বিশেষ এই স্কিমের সুবিধা জানার আগে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম সম্পর্কে যদি বলি, তবে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরের জন্য ৫০০ শীর্ষ কোম্পানিতে ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এই সমস্ত কোম্পানিতে দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম চালু করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে হলে অবশ্যই আপনার পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ ৪ লাখের কম হতে হবে। তাছাড়া আপনার বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এখানেই শেষ নয়, কমপক্ষে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এই স্কিমে আবেদন করার জন্য। তবে যদি পরিবারের কেউ সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ সুবিধা পাবে না ওই পরিবারের কোন ছাত্র-ছাত্রী।

কত টাকা বৃত্তি পাওয়া যাবে?

আমরা আপনাদের বলি, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে যদি আপনি অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাকে ৪৫০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন কোম্পানির তরফ থেকে প্রতি মাসে আপনাকে ৫০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে। অর্থাৎ আগামী ১২ মাসে আপনি সর্বমোট ৬০ হাজার টাকা বৃত্তি পাবেন।

কিভাবে আবেদন করবেন?

কেন্দ্রীয় সরকারের এই বিশেষ স্কিমের সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। যদি আপনি তফসিলি জাতি, উপজাতি হন তবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন আপনি। যা ৩রা অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১২ই অক্টোবর পর্যন্ত।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026