Today Trending News

Pan Card: আপনি কি জানেন, প্যান কার্ডের ১০ সংখ্যার মধ্যে কত তথ্য লুকিয়ে আছে? জেনে নিন প্রত্যেকটি অক্ষরের অর্থ

বিগত কয়েক বছরে প্যান কার্ড হয়ে উঠেছে একটি অত্যন্ত প্রয়োজনীয় নথি। কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ কর্তৃক প্যান কার্ড জারি করা হয় বিভিন্ন ব্যক্তির নামে কিংবা কোম্পানির নামে। আর সেই প্যান কার্ড ব্যবহার করেই ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ পরিসেবা গ্রহণ করতে পারেন কোন ব্যক্তি কিংবা কোন কোম্পানি। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষের কাছে প্যান কার্ড থাকলেও অনেকেই জানেন না প্যান কার্ডের উপরে লেখা ১০ ডিজিটের সংখ্যা কি নির্দেশ করে। কখনও কি আপনি ভেবে দেখেছেন, প্যান কার্ডের উপরে লেখা ওই ১০টি সংখ্যা কেন দেওয়া হয়? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, প্যান কার্ডের উপরে থাকা সংখ্যা গুলির অর্থ কি-

আসলে প্যান কার্ড তৈরি করার জন্য আপনি যখন আবেদন করেন, তখন আপনি আপনার ব্যক্তিগত কিছু তথ্য শেয়ার করেন। সেই সমস্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্যান কার্ডের উপরে থাকা ১০টি সংখ্যা। অর্থাৎ, আপনার প্যান কার্ডে থাকি ১০ ডিজিটের সংখ্যা তৈরি করা হয় আপনার তথ্যের ভিত্তিতে। প্যান কার্ডের প্রথম তিনটি ডিজিট শুরু করা হয় ইংরেজি অক্ষর দিয়ে। এটি সিরিজ নম্বর বুঝায়। অর্থাৎ, AAA থেকে ZZZ পর্যন্ত সিরিজের মধ্যে যেকোনো কিছু যুক্ত করা হতে পারে।

প্যান কার্ডের চতুর্থ সংখ্যাটি ব্যক্তিগত প্যান কার্ড নাকি কোম্পানির নামে প্যান কার্ড সেটি নির্দেশ করে। যদি চতুর্থ সংখ্যাটি C হয়, তবে সেটি কোন কোম্পানির নামের ধার্য করা প্যান কার্ড। আর যদি সেই সংখ্যাটি P থাকে, তবে সেটি কোন নাগরিকের ব্যক্তিগত প্যান কার্ড। তাছাড়া পঞ্চম সংখ্যাটি কোন ব্যক্তির টাইটেল নির্দেশ করে। অর্থাৎ আপনার টাইটেল যদি ‘সরকার’ হয়, তবে প্যান কার্ডে থাকা চতুর্থ সংখ্যাটি থাকবে ‘S’। যদি নতুনভাবে কোন প্যান কার্ডের জন্য আবেদন করতে হয়, তবে সাধারণ ভারতীয় নাগরিকদের 49A ফর্ম ফিলাপ করতে হয়, অন্যদিকে যদি কোন বিদেশি প্যান কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে তাকে 49AA ফর্ম ফিলাপ করতে হয়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026