ক্যামেরার সামনে লাল পোশাকে অস্বস্তিতে পড়লেন ৫১ বছর বয়সী Kajol, লজ্জায় লাল অভিনেত্রী

৯০ দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন কাজল। শুরুর সময় থেকেই একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তার প্রাণবন্ত অভিনয় বারবারই নজর টেনেছে দর্শকদের। বর্তমান সময়ে দাঁড়িয়েও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা কায়েম রেখেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও ইতিমধ্যেই একাধিক কাজ করে ফেলেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, কারণে অকারণে মিডিয়ার নজর সর্বদা টিকে থাকে তনুজা কন্যার উপর। সম্প্রতি পিআর বলিউডের সূত্র ধরেই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্রেই আপাতত একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে খুব সম্ভবত নিজের কোন কাজের প্রচারেই দেখা গিয়েছিল। সাথে ছিলেন অজয় দেবগন। এদিনের অনুষ্ঠানে অভিনেত্রীকে একটি লাল রঙের পোশাকেই দেখা গিয়েছিল। পাশাপাশি অভিনেতার পরনে ছিল ব্লু ডেনিম ও শ্যাওলা রঙের শার্ট। চোখে চশমার পাশাপাশি পায়ে খয়েরী রঙের জুতোও পরেছিলেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর পায়ে ছিল সোনালী রঙের হাই হিলও। তবে এই মুহূর্তে নিজের লুকের সূত্র ধরে নয়, নিজের পোশাকের সূত্র ধরেই একাংশের মাঝে অস্বস্তিতে অভিনেত্রী।

সম্প্রতি যে ঝলকটি একাংশের নজর কেড়েছে সেখানে সাক্ষাৎকার দেওয়ার সময় বারবারই নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ঝলকে অভিনেত্রী একটি সাদা সোফায় পায়ের উপর পা তুলেই বসেছিলেন। হাসিমুখেই দিচ্ছিলেন সাক্ষাৎকার। তবে ক্যামেরার সামনে যে অভিনেত্রী বেশ কিছুসময়ে পোশাকের জন্যই অস্বস্তিতে পড়েছিলেন, তা ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার সুবাদে এই ধরনের পরিস্থিতি খুব ভালোভাবেই সামলে নিতে জানেন তিনি। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে।

Devparna Acharya

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026