নিউজ

Monsoon 2023 Bengal arrival: বিরাট আপডেট, অবশেষে বাংলা জুড়ে আসছে বর্ষা, কবে গরম থেকে মুক্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী?

এখন কমবেশি সারাদেশে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী বুধবারের মধ্যেই দেশের উত্তর পশ্চিম বা নর্থইস্টের অনেক জায়গাতে প্রবেশ করতে চলেছে বর্ষা। এর পরে আস্তে আস্তে দেশের সমস্ত প্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে রবিবার থেকেই বদলে যেতে চলেছে আবহাওয়া। আগামী ১৭ জুন ২০২৩ তারিখে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। এর আগেই যদিও উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়েছিল তবে এবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। ফলে বাংলার কোনায় কোনায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

১৭ জুন যদি বর্ষা প্রবেশ করে তাহলে আরো সক্রিয় হতে দুই থেকে তিন দিন মত সময় লাগবে মৌসুমী বায়ুর। অর্থাৎ উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন অর্থাৎ ২১ জুন থেকে বর্ষার আঁচ পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। শনিবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তবে শনিবার পর্যন্ত এই গরমের আবহাওয়া বজায় থাকতে চলেছে দক্ষিণবঙ্গে। এর ফলে শনিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

শনিবার পর্যন্ত কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে একই রকম গরম থাকবে। ১৭ জুনের পর থেকে একটু একটু করে দক্ষিণবঙ্গে গরম কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বর্ষা চলবে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এবং কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026