নিউজ

ইন্টারলকিংয়ের কাজ চলবে, আগামীকাল রবিবার থেকে বাতিল হল ৫২ টি দূরপাল্লার ট্রেন, রইলো তালিকা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের। এই জন্যই আপনাদের জানিয়ে রাখি আগামীকাল রবিবার থেকে দক্ষিণপূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন।

ভারতীয় রেলওয়ে সূত্রে খবর যে আগামীকাল রবিবার ২১ আগস্ট থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫২ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সাউথইস্ট সেন্ট্রাল রেলে বিলাসপুর ডিভিশনের রায়গর ঝাড়সুগুদা শাখায় ইন্টারলকিং এর কাজ চলবে এই কদিন। আর তার যার এই এতগুলি ট্রেন বাতিল করার পথে হাঁটতে বাধ্য হচ্ছে ভারতীয় রেল। বাতিল হওয়ার ট্রেনের মধ্যে দৈনিক ট্রেন ছাড়াও রয়েছে সাপ্তাহিক ও দি সাপ্তাহিক ট্রেনও। ট্রেনগুলোর অধিকাংশ হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়ে। এই তালিকায় নেই তো আপনার যাতায়াতের ট্রেন। জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই দেখুন।

দেখে নিন বাতিল হওয়ার ট্রেনের তালিকা:

  1. হাওড়া-পুণে
  2. হাওড়া-মুম্বই
  3. হাওড়া-আহমেদাবাদ
  4. শালিমার-এলটিটি
  5. সাঁতরাগাছি-পুণে
  6. শালিমার-পোরবন্দর
  7. শালিমার-ওখা
  8. সাঁতরাগাছি-নান্দেড়
  9. হাওড়া-সাঁইনগর
  10. সাঁতরাগাছি-পূর্বাঞ্চল এক্সপ্রেস-সহ বহু ট্রেন
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026