ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শীঘ্রই আসবে সুখবর, পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার বাড়বে খুব শীঘ্রই

আপনাদের জন্য রয়েছে একটা দারুন খবর। এবারে সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার দারুন ভাবে বৃদ্ধি করতে পারে সরকার। এর ফলে আগের থেকে অনেক বেশি সুদের টাকা ঢুকতে পারে আপনার একাউন্টে। আরবিআই রিপোর্ট বারানোর সিদ্ধান্তের পর একের পর এক সরকারি ব্যাংক থেকে শুরু করে বেসরকারি ব্যাংক সকলেই তাদের স্থায়ী আমানতের সুদের হার বৃদ্ধি করতে শুরু করেছে। বাদ যায়নি রেকর্ডিং ডিপোজিট। এই কারণে ব্যাংকের স্থায়ী আমানতে বিনিয়োগ করলেও এখন বেশি সুদ পেতে পারেন আপনারা। বেশি সুদের জন্য আপনাকে পোস্ট অফিসে দৌড়াতে হচ্ছে না।

রিজার্ভ ব্যাংকের এই রেপো রেট বৃদ্ধির ফলে এবার থেকে এনএসসি, পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মত ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এই সমস্ত বিষয়টি নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে বৈঠক করতে চলেছে অর্থ মন্ত্রক। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করা হবে ওই বিশেষ বৈঠকে। তখন এই স্কিমের সুদের হার বৃদ্ধি করা হতে পারে।

বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বার্ষিক ৭.১%, এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিংস স্কিমে সুদের হার ৬.৮%, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬%, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ৭.৪%, কিষান বিকাশ পত্রের সুদের হার ৬.৯%, অন্যদিকে কৃষকদের এক বছরের স্থায়ী আমানতে ৫.৫ শতাংশ এবং এক থেকে পাঁচ বছরের স্থায়ী আমানতে ৫.৫ থেকে ৬.৭ শতাংশ সুদ দিচ্ছে ভারত সরকার।

ভারতীয় রিজার্ভ ব্যাংক পর পর দুবার রেপো রেট বৃদ্ধি করার কারণে অর্থমন্ত্রক এই সমস্ত স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির ওপরে সুদের হার পরিবর্তিত করতে পারে। আগামী ৩০ সেপ্টেম্বর চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রিমাসিকের জন্য অর্থ মন্ত্রক এই সঞ্চয় প্রকল্পের সুদের হার নিয়ে পর্যালোচনা করবে। সেই সময় এই সমস্ত প্রকল্পের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর ফলে তাদের সঞ্চিত অর্থ খুবই সহজে দ্বিগুণ হবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সুরক্ষিত লগ্নি এবং নিশ্চিন্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছেন বিনিয়োগকারীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026