ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

টিকিট বুকিং কাউন্টার বন্ধ হতে চলেছে ভারতীয় রেলে? কি জানালেন আধিকারিকরা

ক্রমশই ডিজিটাল মাধ্যমের উপরে জোর দিয়ে অফলাইন টিকিট বিক্রির উপরে রাজ টানতে শুরু করেছে রেল। নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব রেলের একজন কর্তা এই প্রসঙ্গে বললেন, “ধীরে ধীরে সব টিকিট কাউন্টার বন্ধ করা হবে। তবে এখনই সেরকম কিছু করা হচ্ছে না বলে খবর।” কিছুদিন আগে জি বিজনেসের একটি রিপোর্ট থেকে দাবি করা হয়েছিল, রেলে তরফে ৩০০ টি টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে। ভুয়ো আইডি প্রুফ দিয়ে সংরক্ষিত টিকিট কাটা রুখতে তিন দশকের পুরনো সংরক্ষিত টিকিট কাটার নিয়ম ব্যবস্থায় বদল আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। এর জন্য গ্রান্ট থর্নটন নামের একটি বেসরকারি সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে রেল।

জানা গিয়েছে, এই কনসালটেন্সি ফার্ম সরকারি সংস্থা আইআরসিটিসির বর্তমান সিস্টেম খতিয়ে দেখে তার ভিত্তিতে সংস্থার রেল ব্যবস্থায় বদলের পরামর্শ দিতে পারে। এই সমস্যার প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বছরের শেষ নাগাদ পিআরএস সংস্কারের কাজ শুরু করতে চলেছে রেল। বর্তমানে যে রিজার্ভেশন ব্যবস্থা চালু রয়েছে তা প্রায় ৩০ বছরের পুরনো। এই ব্যবস্থা সাধারণ যাত্রীদের জন্য অত্যন্ত ঝক্কির।

তবে ২০০৫ সালে রেলওয়ে ই টিকিটিং চালু করলে, যাত্রীরা বেশ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু নতুন সিস্টেমের সার্ভারে মাঝেমধ্যেই ওয়ার্ক লোড পড়ে যায় । রেলওয়ে পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে রেলের ৮০ শতাংশ টিকিট আইআরসিটিসির মাধ্যমে কাটা হয়ে থাকে। রিপোর্টে দাবী করা হয়েছে, সংসদীয় কমিটি টিকিট কাউন্টার বন্ধের পরামর্শ দিয়েছে রেলকে। ধাপে ধাপে টিকিট কাউন্টার বন্ধ করে আইআরসিটিসির ব্যবসা আরো বৃদ্ধি করতে পারে ভারতীয় রেলওয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026