ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা একের পর এক অভিনেত্রীরা সুখবর দিচ্ছেন নিজের ভক্তদের। বিভিন্নভাবে জানাচ্ছেন নিজেদের মা হওয়ার খবর। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল আরো এক অভিনেত্রীর নাম। তিনি সকলের পরিচিত, জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’র রাশি। এই চরিত্র তাকে দশকমহলে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল, তা অস্বীকার করা জায়গা নেই। এই নিয়ে দ্বিতীয়বার নিজের মা হওয়ার খবর জানাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় ও নিজের অনুরাগীদের মাঝে চর্চায় উঠে এসেছেন তিনি।
২০১৫’তে নিজের দীর্ঘদিনের প্রেমিক রাহুল জাগডালের সাথে সমস্ত মারাঠি নিয়মকানুন মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী। তবে বিয়ের পর থেকে ছোটপর্দায় আর দেখা মেলেনি তার। এমনকি পর্দায় কামব্যাক করার কোন ইচ্ছাও প্রকাশ করেননি তিনি। তার কথায়, তিনি আপাতত নিজের পরিবারের সাথেই পুরো সময়টা কাটাতে চান। তার মেয়ের বড় হওয়ার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান তিনি। আর এর মাঝেই, মা হওয়ার চার বছরের মধ্যেই আবারও সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী।
সম্প্রতি রুচার বড় মেয়েকে একটি ক্যানভাসের সামনে রঙ-তুলি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে বিভিন্ন রঙ দিয়ে লেখা ছিল ‘বড় দিদি’। আর সেই ছবিই ক্যামেরাবন্দি করে অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এই ছবি শেয়ার করেই অভিনেত্রী নিজের দ্বিতীয়বার মা হওয়ার কথা জানিয়েছেন সকলকে। ছবির ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে সবটা। আপাতত এই খবর অভিনেত্রী জানানোর পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। ছবির কমেন্টবক্সে উপছে পড়েছে সাধারণ থেকে তারকার শুভেচ্ছাবার্তায়। অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ মহলের পাশাপাশি তার ভক্তরাও আপাতত অপেক্ষায় রয়েছেন নতুন আসন্ন অতিথির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…