কলকাতা

করোনা প্রকোপে বাতিল ৫৬ লোকাল ট্রেন, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে করোনার প্রকোপ জাঁকিয়ে বসেছে। গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। প্রত্যেকদিন বর্তমানে ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এক কথায় বলতে গেলে দেশজুড়ে বিভীষিকাময় পরিস্থিতি চালু হয়েছে। এই মুহূর্তে গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত নড়ে গেছে। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫০১ জন। এরমধ্যে জানা গিয়েছে শিয়ালদহ রুটের ট্রেন চালক এবং গার্ড মিলিয়ে প্রায় ৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাই বর্তমানে অনেক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের পক্ষে জানানো হয়েছে যে বর্তমানে বাংলার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিদিন ট্রেনের চালক এবং গার্ডেরা করার প্রকোপে পড়ছে। বর্তমানে ৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাই ৫৬ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে মেল বা এক্সপ্রেস ট্রেন পরিষেবার ওপর কোনো প্রভাব পড়বে না। এছাড়াও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোন লোকাল ট্রেন অফিস টাইমে বাতিল করেনি। যেই সময় লোক সংখ্যা কম থাকে সেই সময়কার ট্রেন বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের কোন অসুবিধা হবে না।

একনজরে বাতিল ট্রেনের তালিকা দেখে নিন:

  • ০৩১১৮ লালগোলা-কলকাতা
  • ০৩১৮৭ শিয়ালদহ – রামপুরহাট
  • ০৩১৮৮ রামপুরহাট – শিয়ালদহ
  • ০৩৪০১ ভাগলপুর – দানাপুর
  • ০৩৪০২ দানাপুর – ভাগলপুর
  • ০৩৫০২ আসানসোল- হলদিয়া
  • ০৩৫০১ হলদিয়া – আসানসোল
  • ০২০১৯ হাওড়া – রাঁচি
  • ০২০২১ রাঁচি – হাওড়া
  • ০২৩৩৯ হাওড়া – ধানবাদ
  • ০২৩৪০ ধানবাদ – হাওড়া
  • ০৩০২৭ হাওড়া – আজিমগঞ্জ
  • ০৩০২৮ আজিমগঞ্জ – হাওড়া
  • ০৩০৪৭ হাওড়া – রামপুরহাট
  • ০৩০৪৮ রামপুরহাট – হাওড়া
  • ০৩১১৭ কলকাতা-লালগোলা
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026