এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম দশ সেরা ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিয়েছে ‘খেলাঘর’। স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’-এ নায়ক শান্টুর চরিত্রে অভিনয় করছেন সৈয়দ আরফিন এবং নায়িকা পূর্ণার চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার (swikriti Majumder)। ‘খেলাঘর’ স্বীকৃতির প্রথম সিরিয়াল।
প্রকৃতপক্ষে স্বীকৃতি কলকাতার জনপ্রিয় মডেল। ‘পি.সি.চন্দ্র গোল্ডলাইট দিভা’ সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে কলকাতার মডেলিং দুনিয়ায় পা রাখেন স্বীকৃতি। এই প্রতিযোগিতায় স্বীকৃতি ফার্স্ট রানার আপ হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় তিনি র্যাম্প মডেলিং করেছেন। অভিনয়ের পাশাপাশি স্বীকৃতি একজন দক্ষ নৃত্যশিল্পী। সম্প্রতি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এর মঞ্চে নেচেছেন স্বীকৃতি। এছাড়াও স্বীকৃতি ভালো গানও গান।
একসময় সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের একজন ফেলো ছিলেন স্বীকৃতি। এরপর এক প্রোডাকশন হাউসে মিডিয়া মার্কেটিং ডিরেক্টর হিসাবে কাজ করেছেন তিনি। এছাড়াও তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত ভিডিও আপলোড করেন স্বীকৃতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…