করোনা সংক্রমণ আটকাতে যথেষ্ট নয় ৬ ফুটের সামাজিক দূরত্ব, দাবি গবেষকদের
বিশ্ব জুড়ে ক্রমশ ত্রাসের সৃষ্টি করেছে কোভিড ১৯। করোনা ভাইরাস জনিত এই মারণ রোগ মারাত্মক ছোঁয়াচে প্রকৃতির। ফলে একমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই সংক্রমণ আটকানো যেতে পারে এই ভাইরাসের। যার জন্য ইতিমধ্যে বিশ্ব জুড়ে লকডাউন জারি হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্যই এই লকডাউন। শ্বাসবাহিত ড্রপটলেটস যাতে সামনে থাকা ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে না পারে তার জন্যই সামাজিক দূরত্ব মেনে চলা।
তবে এই দূরত্ব বিধি ৬ ফুটের মধ্যে নিরাপদ নয় বলে জানালেন বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের ক্রমশ ছড়িয়ে পড়া দেখেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। তাইওয়ানের সান ইয়াৎ সিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষক চাই ওয়াং, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক রবার্ট স্কোলে, কিম্বারলি প্রাথার নামের তিন বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশ করেছেন। সেখানেই তারা উল্লেখ করেছেন যে, ক্রমশ নিঃশব্দ ঘাতক হয়ে উঠছে করোনা ভাইরাস। এ বিষয়ে কোন সন্দেহ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ ফুট দূরত্ব মেনে চলার নির্দেশিকাও আর কাজ করছে না।
এই গবেষণায় তারা দেখিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে নির্গত ড্রপটলেটস বাতাসে দীর্ঘক্ষণ ভেসে থাকছে। যা ৬ ফুটের বেশি দূরত্বেও ছড়িয়ে পড়ছে। বাতাসের মধ্যে সবচেয়ে বেশি ছড়াচ্ছে করোনা ভাইরাস। এমনকি আক্রান্ত ব্যক্তির শরীরে দেখা যাচ্ছে না কোন উপসর্গও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…