নিউজ

রাজস্থানের পর দিল্লির দিকে ধেয়ে আসছে পঙ্গপাল

করোনার প্রকোপে নাজেহাল দেশ, ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গরমের দাবদাহে তপ্ত মধ্য, উত্তর ও পশ্চিম ভারত। এরই মাঝে ঝাঁকে ঝাঁকে ভারতে ঢুকেছে পঙ্গপালের দল। জানা গিয়েছে, রাজধানী দিল্লি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে রয়েছে ১৬ কোটি পঙ্গপালের দল। যদি একবার রাজধানীতে পৌঁছে যায় তাহলে বড়সড় বিপদ ডেকে আনবে, তা নিশ্চিত। জমির ফসল, সবুজ গাছ এক নিমেষে শেষ করে দেয় এই পঙ্গপালের দল।

পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থানে চাষের জমিতে হানা দিয়েছে এই পঙ্গপালের দল। জানা গিয়েছে, রবিশস্য তোলা হয়ে গেলেও বিপুল ক্ষতি হতে পারে খারিফ শস্যে। রাজ্যগুলিতে ৩০০ এরও বেশি এলাকায় ৪৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে পঙ্গপালের উপদ্রবে। পঙ্গপালের উপদ্রব নিয়ন্ত্রণে আনতে ১২০ টি সমীক্ষার গাড়ি, ৮৯ টি কীটনাশক ছড়াবার গাড়ি, ৮১০টি স্প্রে করার যন্ত্র ও স্প্রে-সহ ৪৭ গাড়ি দেওয়া হয়েছে।

স্থানীয়রা পঙ্গপাল তাড়াতে ঢাক ঢোল পিটিয়ে, থালা বাটি বাজিয়ে এছাড়া কোথাও তারস্বরে ডিজের সাহায্যে শব্দ করে, ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে পঙ্গপালগুলি। ওড়িশাতে পঙ্গপালের দলের হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। সমীক্ষা বলছে, গত ২৭ বছরে সবথেকে বেশি পঙ্গপাল হানা দিয়েছে এই বছরে। এই পঙ্গপালের দল ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে এক নিমেষে। যার ফলে চিন্তা বাড়ছে কৃষক সহ সরকারের। ভারত কৃষিপ্রধান দেশ, আর কৃষির উপর এমন ক্ষতি হলে আগামীতে অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়। এছাড়া অর্থনীতিতে নামতে পারে প্রবল ধস, এমনটাই মত বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026