জীবনের সমস্ত বাধা কাটাতে পুজো করুন বজরঙ্গবলির, জেনে নিন নিয়ম কানুন
শ্রেয়া চ্যাটার্জি- ভগবান শিবের বরেই জন্ম হয়েছিল হনুমানের। হিন্দু পুরাণ মতে এমনটাই জানা যায়। হনুমানের মা অঞ্জনা ছিলেন শিবের পরম ভক্ত। তার পূজায় সন্তুষ্টিতে শিব বীর সন্তানের জননীর প্রদান করেছিলেন অঞ্জনাকে। হিন্দু দেব দেবীর তালিকায় হনুমান নিজের জায়গা ঠিক করে নিয়েছেন। রামায়ণের মূল চরিত্র হলেন রাম। রাম কে হিন্দুরা ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পুজো করেন। এই রামের পরম ভক্ত ছিলেন হনুমান।
হিন্দুরা হনুমানজির পুজো করলে তাদের জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। বজরঙ্গবলির পছন্দের খাবার তালিকায় রয়েছে লাড্ডু, কলা, ক্ষীর। তাকে পূজো করতে গেলে মেটের সিঁদুর দিয়ে পুজো করতে হয়। শুদ্ধমনে, শুদ্ধ বস্ত্রে, লাল ফুল অর্পণ করে হনুমানজির পুজো করতে হয়। পুজো শেষ হলে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে হয়। যারা হনুমানজীর পূজা করবেন তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করতে পারলে ভালো হয়। তবে এতে কোনো বাধ্যবাধকতা নেই।
মঙ্গলবার এর জন্য লাল রং অত্যন্ত শুভ, এমনটাই মনে করা হয়। প্রতি মঙ্গলবার যদি এইভাবে হনুমানজির পুজো করেন তাহলে হনুমানজি আপনার প্রতি প্রসন্ন হবে। সমস্ত সংকট থেকে কাটিয়ে উঠতে পারবেন। জীবনে চলার পথে মানুষের কত বাধা বিপত্তি না আসে, তখন মানুষকে ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। আর এইভাবে এক মনে যদি ঈশ্বরের সাধনা করা যায়, ঈশ্বর তার ভক্তের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…