করোনা সংক্রমণের আশঙ্কায় এক বৃদ্ধের ঠাঁই হল নৌকায়। বৃদ্ধের নাম নিরঞ্জন হালদার, বয়স ৬০। তিনি কয়েকদিন আগে তাঁর নিজের বাড়ি নদীয়া জেলার নবদ্বীপ থেকে যান মালদহ জেলার ডোবাপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। আত্মীয়ের বাড়ি যাবার পর তিনি সর্দি-কাশি ও জ্বরে অসুস্থ হন, তারপর চিকিৎসকের কাছে গেলে তাঁকে চিকিৎসকরা ১৪ দিনের জন্য হোম-কোয়ারেন্টিনে থাকতে বলেন।
কিন্তু এরপর দেশজুড়ে লকডাউন জারি হবার জন্য তিনি বাড়িতে যেতে পারেন না, আর আত্মীয়ের বাড়িতেও তাঁকে আলাদা করে রাখার মতো সেরকম ঘরের ব্যবস্থা নেই। তার উপর গ্রামের লোকেরা করোনা সন্দেহে তাঁকে গ্রামে থাকতে দেবে না। তাই শেষপর্যন্ত কোনো উপায় না পেয়ে তিনি গত ৪ দিন ধরে নৌকাতেই থাকছেন। সেখানেই তিনি সেল্ফ-কোয়ারেন্টিন মানছেন।
তাঁর খাবার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। তাঁকে নৌকাতেই খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি বলেছেন যে চিকিৎসকরা তাঁকে ১৪ দিন আলাদা থাকতে বলেছেন। কিন্তু গ্রামের লোকেরা থাকতে দেয়নি। তাই তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়ে নৌকাতেই আলাদা থাকার ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত, এর আগেও সাতজন যুবক বাইরে থেকে এসে করোনা সংক্রমণের ভয়ে গাছে আশ্রয় নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…