নিউজ

মে মাস থেকে চীনের এই শহরে বন্ধ কুকুর-বিড়ালের মাংস

চীনের এক শহরে এবার বন্ধ হতে চলেছে কুকুর- বিড়ালের মাংস। ব্যাংকক পোস্টার এক খবরে জানানো হয়েছে যে চীনের শেনজেন শহরের প্রশাসন কুকুর-বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করেছে। আগামী ১ লা মে থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে প্রশাসন জানিয়েছেন। সুতরাং আর বিক্রি করা যাবে না কুকুর-বিড়ালের মাংস। গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই চীনে সমস্ত রকমের বন্যপ্রাণীর বিক্রি ও খাবার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

চীনের প্রশাসনের এক নির্দেশিকায় বলা হয়েছে যে উন্নত দেশে কুকুর, বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনেকে বাড়িতে কুকুর-বিড়াল পোষেন। মানুষের আবেগের কথা ভেবে এবং মানব সভ্যতার উন্নতির কথা ভেবে তাঁরা কুকুর-বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করেছে। এছাড়া শেনজেন শহরের এক অফিসার জানিয়েছেন যে বন্যপ্রাণীর মাংস যে বেশি পুষ্টিকর, এরকম কোথাও প্রমাণ পাওয়া যায়নি। এই শহরে পর্যাপ্ত পরিমানে সি-ফুড ও মুরগি রয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাস থেকে চীনের উহান শহর থেকেই করোনার সংক্রমণ ঘটেছিলো। সেখানে বাজারে বিভিন্ন প্রাণীদের মাংস মিলত। বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ না পাওয়া গেলেও অনেকে মনে করছেন যে এই বন্যপ্রাণীদের থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। চীনেই প্রথম এই ভাইরাসের জীবাণু মিলেছিল। তারপর থেকে চিনে প্রায় ৩ হাজারের বেশি মানুষ করোনাতে আক্রান্ত হয়ে মারা যান। তারপরই এই ভাইরাস ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যা বিশ্বকে মহামারীর দিকে ঠেলে দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026