করোনা ভাইরাসের মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে বিশ্ব। সব দেশের মিলিত প্রয়াস ছাড়া এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব নয়। করোনা ভাইরাসের হামলায় একের পর এক প্রথম উন্নত দেশ আজ দিশেহারা। সেই সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলোতেও থাবা বসাচ্ছে কোভিড ১৯। ভারতের মতো উন্নয়নশীল দেশে ক্রমশ বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৫০ ছুঁয়েছে ভারতে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে ভারতের হাত মজবুত করলো বিশ্ব ব্যাংক।
করোনা মোকাবিলায় ভারতকে বিপুল আর্থিক সাহায্যের ঘোষণা করলো বিশ্ব ব্যাংক। এই টাকা ভারত চিকিৎসক, নার্সদের পিপিই, টেস্টিং কিট সরবরাহ ও আক্রান্তদের খুঁজে বের করার কাজে ব্যবহার করতে পারবে। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এই সংক্রান্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘১০০ কোটি মার্কিন ডলারের জরুরি আর্থিক সহায়তা করা হবে ভারতকে। এই টাকা ভারত সন্দেহজনক রোগীদের স্ক্রিনিং, সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা, টেস্টিং কিট ও পিপিই ক্রয় এবং নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজে ব্যবহার করতে পারবে।’
শুধু ভারত নয় তৃতীয় বিশ্বের আরও ২৪ টি দেশকে সহায়তা করার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক। এর জন্য মোট ১৯০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে এই আন্তর্জাতিক সংস্থা। করোনা ভাইরাসের মোকাবিলায় উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে এই আর্থিক সাহায্য করা হবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…