বিনোদন

অবশেষে করোনা বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিং খান, বাংলাও পাবে তার অনুদান

দেশ জুড়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছেন পিএম কেয়ার ফান্ড। দেশের মানুষের কাছে অনুরোধ করেছেন নিজেদের সাধ্যমতো সেখানে দান করতে। পিএম কেয়ার ফান্ড তৈরি হওয়ার পরই বলিউডের একাধিক সেলেব এই ফান্ডে টাকা দিয়েছেন। অক্ষয় কুমার দিয়েছেন ২৫ কোটি টাকা, সলমন খান ২৫,০০০ দিন মজুরের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। বাকি অভিনেতা, অভিনেত্রীরাও নিজেদের সাধ্যমতো সাহায্য করেছেন। কিন্তু এতদিন বাদ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

এবার সেই তালিকায় নাম যোগ হলো শাহরুখ খানের। শাহরুখ খানের চারটি সংস্থাই দেশের বিভিন্ন জায়গায় অর্থ সাহায্য করবে বলে গতকাল টুইটে জানিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিস এন্টারটেইনমেন্ট, মীর ফাউন্ডেশন ও রেড চিলিস ভিএফএক্স বিভিন্ন ভাবে সরকারের পাশে দাঁড়াবে।

টুইটারে কিং খান জানিয়েছেন, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট পিএম কেয়ার ফান্ডে অর্থ সাহায্য করবে। কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০,০০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেবে। ‘এক সাথ’ নামে একটি সংস্থার সাথে মিলে মীর ফাউন্ডেশন মুম্বাইয়ের ৫০০০ পরিবারকে একমাস খাদ্য সরবরাহ করবে। এছাড়া রোটি ফাউন্ডেশনের সাথে মিলে মীর ফাউন্ডেশন ১০,০০০ দুঃস্থ মানুষকে খাবার দেবে প্রতিদিন। দিল্লিতে ২,৫০০ দিন মজুরের পরিবারকে একমাস প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেবে মীর ফাউন্ডেশন। উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের ১০০ জন অ্যাসিড আক্রান্তকে মাসিক টাকা দেবে তাঁর সংস্থা।

শাহরুখ খান টুইটে বলেন, ‘আমরা যখন ঘরে সুরক্ষিত আছি, তখন আমাদের সুরক্ষার জন্য বহু মানুষ খেটে চলেছেন। তাদের জন্য আমাদের কিছু করা উচিত। আমাদের এই ছোট প্রচেষ্টা সেইসব মানুষের জন্য। আমরা একসাথে এই সকল বাধা কাটিয়ে উঠবো।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026