নিউজ

রবিবার রাত ৯ টায় মোমবাতি, দিয়া জ্বালিয়ে করোনা ভাইরাস অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লকডাউনের মধ্যে দেশব্যাপী সংহতি জানাতে রবিবার, ৫ এপ্রিল রাত ৯ টায় ঘরের আলো বন্ধ করে মোমবাতি, দিয়া ও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। কেউ একা নন একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘৫ এপ্রিল, রবিবার রাত ৯ টায়, দয়া করে আপনার বাড়ির সমস্ত আলো বন্ধ করে মোমবাতি, দিয়া বা মোবাইলের ফ্ল্যাশলাইট হাতে নিয়ে ৯ মিনিটের জন্য বারান্দায় দাঁড়ান।’

একইসঙ্গে তিনি ভিড় না করারও অনুরোধ জানান। বলেন, ”আপনাদের সবার কাছে আমার আরও একটি অনুরোধ, এই সময় কেউ কোথাও জড়ো হবেন না। প্রত্যেকে কেবল তাদের দরজা, জানালা বা বারান্দায় একটি প্রদীপ জ্বালিয়ে দেবে। সামাজিক দূরত্বের লক্ষ্মণ রেখা (সীমানা) অনুসরণ করতে হবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও যোগ করেন, ‘লকডাউন চলাকালীন আমরা কেউ একা নই। ১৩০ কোটি ভারতীয়দের সম্মিলিত শক্তি প্রতিটি নাগরিকের সাথে রয়েছে।’

‘আমাদের সবাইকে এই অন্ধকারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন হতদরিদ্র ও প্রান্তিক মানুষরা। এই অন্ধকারকে কাটিয়ে উঠতে আমাদের সকলকে অবশ্যই আলো ছড়িয়ে দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসের এই অন্ধকারকে আলোয় পরিবর্তন করতে হবে। আমরা সবাই সেই আলো ছড়িয়ে দেব।’ করোনা ভাইরাস মহামারী ভারতে গুরুতর উদ্বেগের কারণ হয়ে ওঠার পর প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ রাখলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026