রেলের আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১ জুন, শনিবার মধ্যরাত থেকে ৩৬ ঘণ্টার জন্য একটি বিশাল ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। এর ফলে প্রায় ৬০০ টি লোকাল ট্রেন বাতিল হতে পারে। এই ট্রাফিক ব্লকটি হারবার লাইনের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CST) থেকে ওয়াডালা এবং মেইন লাইনের CST থেকে বাইকুল্লা পর্যন্ত প্রযোজ্য হবে। এই সময়ের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। দূরপাল্লার ট্রেনও এই ব্লকের প্রভাবে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই বিশাল ব্লকের কারণ হল ইকুইপমেন্ট মাস্ট, সিগন্যালিং সিস্টেম এবং টেলিকমিউনিকেশনের জটিলতা সমাধান। রুট রিলে ইন্টারলকিং থেকে বৈদ্যুতিন ইন্টারলকিং ব্যবস্থায় ট্র্যাক আপগ্রেড করা হচ্ছে। হারবার লাইনের ওয়াডালা থেকে CST এবং মেইন লাইনের বাইকুল্লা থেকে CST পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। এছাড়া CST থেকে ছেড়ে যাওয়া ১০০টি দূরপাল্লার ট্রেনের ৬০% প্রভাবিত হবে।
মুম্বাইয়ের যাত্রী পরিবহনে ব্যাপক ব্যাঘাত ঘটবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই যাত্রীদের দীর্ঘ ভ্রমণের জন্য বাস ও মেট্রো ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। CST ও অন্যান্য স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার্থে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। এই প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে এবং বিকল্প ব্যবস্থা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে। তারা দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করার আশা প্রকাশ করেছে।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…